৩০/১৩. অধ্যায়ঃ
বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের নামের তালিকা ইমাম বুখারির আল জামিতে যেভাবে লিপিবদ্ধ রয়েছে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২৭৪-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২৭৪-[৯]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَتَخْرُجُ نَارٌ مِنْ نَحْوِ حَضْرَمَوْتَ أَوْ مِنْ حَضْرَمَوْتَ تَحْشُرُ النَّاسَ» قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ فَمَا تَأْمُرنَا؟ قَالَ: «عَلَيْكُم بِالشَّام» . رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ صحیح ، رواہ الترمذی (2217 وقال : حسن صحیح غریب) ۔ (صَحِيح)
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : অদূর ভবিষ্যতে হাযরামাওতের দিক হতে, অথবা বলেছেন, ‘হাযরামাওত' হতে একটি আগুন বের হবে, তা মানুষদেরকে একত্রিত করবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! তখন আমাদেরকে আপনি কি নির্দেশ দেন? তিনি (ﷺ) বললেন, তোমরা তখন অবশ্যই সিরিয়ায় চলে যাবে।
সহীহ: তিরমিযী ২২১৭, সিলসিলাতুস সহীহাহ ২৭৬৮, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৭৩২০, মুসনাদে আহমাদ ৪৫৩৬, মুসনাদে আবূ ইয়ালা ৫৫৫১, সহীহ ইবনু হিব্বান ৭৩০৫।
