৪/৫. অধ্যায়ঃ
আজানের ফজিলত ও মুয়াজ্জিনের উত্তর দান - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬৭৭-[২৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬৭৭-[২৪]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيّ ﷺ إِذَا سَمِعَ الْمُؤَذِّنَ يَتَشَهَّدُ قَالَ وَأَنَا وَأَنَا. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যখন মুয়ায্যিনকে, “আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লা-হ” ও “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লা-হ” বলতে শুনতেন তখন বলতেন, ‘আনা আনা’ (‘আর আমিও’ ‘আর আমিও’) অর্থাৎ আমিও সাক্ষ্য দিচ্ছি। [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৫২৬, সহীহ আত্ তারগীব ২৫৮।
