৪/৯. অধ্যায়ঃ
সালাতে সুতরা (সুতরা) - প্রথম অনুচ্ছেদ
এ অধ্যায়ে সুতরার বর্ণনা এসেছে। আর সুতরাহ্ (সুতরা) হলো, সালাত (সালাত/নামায/নামাজ) আদায়কারী তার সামনে যা পুঁতে রাখে। সেটা লাঠি অথবা তীর অথবা অন্য কিছু হতে পারে। এটা দেয়ার উদ্দেশ্য হলো, সালাত আদায়কারীর সাজদার জায়গার ভেতর দিয়ে যাতে কেউ যাতায়াত না করে এবং মুসল্লীর দৃষ্টি এর বাইরে না যায়। ইবনুল হুমাম ফাতহুল কাদীরে উল্লেখ করেন, সুতরার উদ্দেশ্য হলো সালাত আদায়কারীর মনোযোগকে একনিষ্ঠ করে রাখা।
মিশকাতুল মাসাবিহ : ৭৭৯-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৭৯-[৮]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيَّ ﷺ يُصَلِّـي مِنْ اللَّيْلِ وَأَنَا مُعْتَرِضَةٌ بَيْنَه وَبَيْنَ الْقِبْلَةِ كَاعْتِرَاضِ الْجَنَازَةِ. مُتَّفَقٌ عَلَيْهِ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) রাতে সালাত আদায় করতেন। আমি তাঁর ও কেবলার মাঝখানে শুয়ে থাকতাম আড়াঅড়িভাবে লাশ পড়ে থাকার মতো। [১] (হাদীসটি সহীহ: বুখারী ৫১৫, মুসলিম ৫১২।)
[১] সহীহ : বুখারী ৫১৫, মুসলিম ৫১২, ইবনু মাজাহ্ ৯৫৬, আহমাদ ২৪০৮৮।
