৪/৯. অধ্যায়ঃ
সালাতে সুতরা (সুতরা) - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৭৮৮-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৮৮-[১৭]
وَعَنْ كَعْبِ بْنِ الْأَحْبَارِ قَالَ لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيْ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يُخْسَفَ بِه خَيْرًا لَه مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ وَفِي رِوَايَةٍ : اَهْوَنَ عَلَيْهِ. رَوَاهُ مَالِكٌ
কা‘ব ইবনু আহবার (রহঃ) হতে বর্ণিতঃ
যদি সালাত (সালাত/নামায/নামাজ) আদায়কারীর সামনে দিয়ে অতিক্রমকারী জানতো তার এই অপরাধের শাস্তি কি, তাহলে সে নিজের জন্য ভূগর্ভে ধ্বসে যাওয়াকে সালাত আদায়কারীর সামনে দিয়ে যাবার চেয়েও উত্তম মনে করতো। অন্য এক বর্ণনায় ‘উত্তম’-এর স্থানে ‘বেশী সহজ’ শব্দ এসেছে। (মালিক)[১]
[১] মাক্বতূ‘ : মুয়াত্ত্বা মালিক ৩৬৩। হাদীসের সানাদটি সহীহ তবে তা বিচ্ছিন্ন। অর্থাৎ- তাবি‘ঈ কা‘ব আল্ আহবার পর্যন্ত পৌঁছেছে।
