৪/১০. অধ্যায়ঃ
সালাতের নিয়ম-কানুন - প্রথম অনুচ্ছেদ
صِفَةُ الصَّلَاةِএর অর্থ সালাতের গুণাগুন, বৈশিষ্ট্য, বিবরণ, বর্ণনা ইত্যাদি। এখানে উদ্দেশ্য হলো সালাতের যাবতীয় বিধি-বিধান। যেমন আরকাম, আহকাম, সুন্নাত, মুসতাহাব, ওয়াজিব ইত্যাদি। ইমাম ইবনু হুমাম এর মতেصِفَةٌওوَصْفٌএর মধ্যে অর্থের কোন ব্যবধান নেই। তবে এখানেوَصْفٌএর মর্মার্থ হলো সালাতের প্রকৃত কাজ-কর্ম যেমন ক্বিয়াম (কিয়াম), রুকূ’, সিজদা্ (সিজদা/সেজদা) ইত্যাদি অধ্যায়ে আলোচিত হবে।
মিশকাতুল মাসাবিহ : ৭৯০-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৯০-[১]
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ وَرَسُولُ اللهِ ﷺ جَالِسٌ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ فَصَلّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَيْهِ فَقَالَ لَه رَسُوْل اللهِ ﷺ وَعَلَيْكَ السَّلَامُ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ فَرَجَعَ فَصَلّى ثُمَّ سَلَّمَ فَقَالَ وَعَلَيْكَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ قَالَ فِي الثَّالِثَةِ اَوْ فِى التَّي بَعْدَهَا عَلِّمْنِي يَا رَسُوْلَ الله فَقَالَ إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَأَسْبِغْ الْوُضُوءَ ثُمَّ اسْتَقْبِلِ الْقِبْلَةَ فَكَبِّرْ ثُمَّ اقْرَأْ بِمَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ ثُمَّ ارْكَعْ حَتّى تَطْمَئِنَّ رَاكِعًا ثُمَّ ارْفَعْ حَتّى تَسْتَوِيَ قَائِما ثُمَّ اسْجُدْ حَتّى تَطْمَئِنَّ سَاجِدًا ثُمَّ ارْفَعْ حَتّى تَسْتَوِيَ قَائِمًا ثُمَّ افْعَلْ ذلِكَ فِي صَلَاتِكَ كُلِّهَا. مُتَّفَقٌ عَلَيْهِ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদের এক কোণে বসা ছিলেন। এরপর লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে তাঁকে সালাম জানালো। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে বললেন, ''ওয়া 'আলায়কাস্ সালা-ম ; যাও, আবার সালাত আদায় কর। তোমার সালাত হয়নি।'' সে আবার গেল ও সালাত আদায় করলো। আবার এসে রাসূলুল্লাহ (ﷺ) - কে সালাম করলো। তিনি উত্তরে বললেন, ''ওয়া 'আলায়কাস্ সালা-ম ; আবার যাও, পুনরায় সালাত আদায় কর। তোমার সালাত হয়নি।''এরপর তৃতীয়বার কিংবা এর পরের বার লোকটি বললো, হে আল্লাহর রাসূল! আমাকে শিখিয়ে দিন। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তুমি যখন সালাত আদায় করতে ইচ্ছা করবে (প্রথম) ভালোভাবে ওজু করবে। এরপর কেবলার দিকে দাঁড়িয়ে তাকবীর তাহরীমা বলবে। তারপর কুরআন থেকে যা পড়া তোমার পক্ষে সহজ হয় তা পড়বে। তারপর রুকূ' করবে। রুকূ'তে প্রশান্তির সাথে থাকবে। এরপর মাথা উঠাবে। সোজা হয়ে দাঁড়াবে। অতঃপর সিজদা করবে। সিজদাতে স্থির থাকবে। তারপর মাথা উঠিয়ে স্থির হয়ে থাকবে। এরপর দ্বিতীয় সিজদা করবে। সিজদায় স্থির থাকবে। আবার মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াবে। এভাবে তুমি তোমার সব সালাত আদায় করবে। (বুখারী ও মুসলিম)[1]
[১] সহীহ : বুখারী ৬২৫১, ৬৬৬৭, মুসলিম ৩৯৭, আবূ দাঊদ ৮৫৬, নাসায়ী ৮৮৪, তিরমিযী ৩০৩, আহমাদ ৯৬৩৫, সহীহ ইবনু হিব্বান ১৮৯০।
