৪/১০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৭৯৪-[৫] - দুই রাকআত পর হাত ওঠানো

সালাতের নিয়ম-কানুন - প্রথম অনুচ্ছেদ

صِفَةُ الصَّلَاةِএর অর্থ সালাতের গুণাগুন, বৈশিষ্ট্য, বিবরণ, বর্ণনা ইত্যাদি। এখানে উদ্দেশ্য হলো সালাতের যাবতীয় বিধি-বিধান। যেমন আরকাম, আহকাম, সুন্নাত, মুসতাহাব, ওয়াজিব ইত্যাদি। ইমাম ইবনু হুমাম এর মতেصِفَةٌওوَصْفٌএর মধ্যে অর্থের কোন ব্যবধান নেই। তবে এখানেوَصْفٌএর মর্মার্থ হলো সালাতের প্রকৃত কাজ-কর্ম যেমন ক্বিয়াম (কিয়াম), রুকূ‘, সিজদা্ (সিজদা/সেজদা) ইত্যাদি অধ্যায়ে আলোচিত হবে।

দুই রাকআত পর দাঁড়ানোর সময় হাত ওঠানো

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৭৯৪-[৫]

وَعَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ إِذَا دَخَلَ فِي الصَّلَاةِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ وَإِذَا رَكَعَ رَفَعَ يَدَيْهِ وَإِذَا قَالَ سَمِعَ اللّهُ لِمَنْ حَمِدَه رَفَعَ يَدَيْهِ وَإِذَا قَامَ مِنْ الرَّكْعَتَيْنِ رَفَعَ يَدَيْهِ وَرَفَعَ ذلِكَ ابْنُ عُمَرَ إِلَى النَبِيِّ ﷺ. رَوَاهُ الْبُخَارِيُّ

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

‘আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) সালাত (সালাত/নামায/নামাজ) আদায় শুরু করতে তাকবিরে তাহরীমা বলতেন এবং দুই হাত উপরে উঠাতেন। রুকূ‘ হতে উঠার সময় ‘‘সামি‘আল্লা-হু লিমান হামিদাহ’’ বলার সময়ও দুই হাত উঠাতেন। এরপর দুই রাক্‘আত আদায় করে দাঁড়াবার সময়ও দুই হাত উপরে উঠাতেন। ইবনু উমর (রাঃ) এসব কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে জানিয়েছেন। (বুখারী)[১]

[১] সহীহ : বুখারী ৭৩৯, আবূ দাঊদ ৭৪১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২৮১৪।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৭৯৪-[৫]-এর সারসংক্ষেপ

এই হাদিসে নাফি রাঃ বর্ণনা করেছেন যে আবদুল্লাহ ইবনু উমর রাঃ সালাত শুরু করার সময় তাকবীর বলতেন এবং দুই হাত উঠাতেন। রুকুতে যাওয়ার সময়ও হাত উঠাতেন। রুকু থেকে উঠার সময় সামি‘আল্লাহু লিমান হামিদাহ বলার সময়ও হাত উঠাতেন। এরপর দুই রাকআত আদায় করে দাঁড়ানোর সময়ও তিনি দুই হাত উঠাতেন। বর্ণনায় বলা হয়েছে, ইবনু উমর রাঃ এসব কাজ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم করেছেন বলে জানিয়েছেন। এই হাদিস রফউল ইয়াদাইন বিষয়ে আরেকটি স্পষ্ট বর্ণনা। এখানে হাত উঠানোর জায়গাগুলোর মধ্যে দুই রাকআত শেষে দাঁড়ানোর বিষয়টিও যুক্ত হয়েছে। তাই সালাতের ভঙ্গি, তাকবীর, রুকু থেকে ওঠা এবং বৈঠক থেকে দাঁড়ানোর আলোচনায় এই হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইবনু উমর রাঃ সালাতের শুরুতে হাত উঠাতেন।
  • রুকু ও রুকু থেকে ওঠার সময় হাত তোলার বর্ণনা এসেছে।
  • দুই রাকআত শেষে দাঁড়ানোর সময়ও হাত তোলার কথা এসেছে।
  • বর্ণনাটি নবী صلى الله عليه وسلم-এর আমলের সাথে যুক্ত করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন