৪/১২. অধ্যায়ঃ
সালাতে কিরাআতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮৪৪-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮৪৪-[২৩]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ رَسُوْلُ الله ﷺ يَفْتَتِحُ صَلَاتَه بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيْمِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ هذَا حَدِيْثٌ لَيْسَ اِسْنَادُه بِذَاكَ
(‘আবদুল্লাহ) ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) “বিসমিল্লা-হ” –এর সাথে সালাত শুরু করতেন। (ইমাম তিরমিযী এ হাদিস বর্ণনা করেন এবং বলেন, এ হাদিসের সানাদ শক্তিশালী নয়)। [১]
[১] সানাদ দুর্বল : তিরমিযী ২৪৫।
