৪/১২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৮৪৬-[২৫] - দোয়ার শেষে আমীন বলার শিক্ষা

সালাতে কিরাআতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

দোয়ার শেষে আমীন বলার সুন্দর শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৮৪৬-[২৫]

وَعَنْ أَبِي زُهَيْرٍ النُّمَيْرِيِّ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ ﷺ ذَاتَ لَيْلَةٍ فَأَتَيْنَا عَلى رَجُلٍ قَدْ أَلَحَّ فِي الْمَسْأَلَةِ فَقَالَ النَّبِيُّ ﷺ أَوْجَبَ إِنْ خَتَمَ فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ بِأَيِّ شَيْءٍ يَخْتِمُ قَالَ بِآمِينَ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ

আবূ যুহায়র আন্ নুমায়রী (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা এক রাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বের হলাম। আমরা এমন এক ব্যক্তির নিকট এলাম যিনি (সালাতের মধ্যে) আল্লাহর কাছে আকুতি- মিনতির সাথে দোয়া করছিলেন। নবী (ﷺ) বললেন, লোকটি তার জন্য জান্নাত ঠিক করে নিল, যদি সে এতে মোহর লাগায়। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! কি দিয়ে মোহর লাগাবে? নবী (ﷺ) বললেন, ‘আমীন’ দিয়ে। [১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৯৩৮, য‘ঈফ আত্ তারগীব ২৭১। কারণ এর সনদে সবীহ ইবনু মুহাররায রয়েছে যার সম্পর্কে ইমাম যাহাবী (রহঃ) তার থেকে হাদীস বর্ণনা করতে গিয়ে মুহাম্মাদ ইবনু ইউসুফ আল শুরইয়াযী একাকী হয়েছে। আলবানী (রহঃ) বলেনঃ এর মাধ্যমে ইমাম যাহাবী (রহঃ) তাকে মাজহূল বলতে চেয়েছেন। আর ইবনু হিব্বান (রহঃ)-এর তাকে বিশ্বস্ত বলাটা গ্রহণযোগ্য নয়। ইবনু ‘আবদুল বার (রহঃ)-ও হাদীসটির সনদকে দুর্বল বলেছেন।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৮৪৬-[২৫]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ যুহাইর আন নুমায়রী (রাঃ) একটি রাতের ঘটনা বর্ণনা করেছেন। সাহাবিরা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গে বের হলে এমন একজন ব্যক্তির কাছে পৌঁছান, যিনি সালাতের মধ্যে আল্লাহর কাছে বারবার আকুতি করে দোয়া করছিলেন। নবীজি صلى الله عليه وسلم বলেন, লোকটি তার জন্য জান্নাত ঠিক করে নিল, যদি সে এতে মোহর লাগায়। যখন জিজ্ঞেস করা হলো, কী দিয়ে মোহর লাগাবে, নবীজি صلى الله عليه وسلم বললেন, ‘আমীন’ দিয়ে। এখানে আমীন শব্দটি দোয়ার সমাপ্তি ও গ্রহণের আশা প্রকাশের সঙ্গে এসেছে। তাই দোয়ার আমীন, সালাতে দোয়া এবং আল্লাহর কাছে বিনয়ী প্রার্থনার শিক্ষা এই হাদিসে স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর কাছে আকুতি করে দোয়া করা প্রশংসনীয় আমল।
  • নবীজি صلى الله عليه وسلم দোয়ার শেষে আমীন বলার কথা বলেছেন।
  • আমীনকে এই বর্ণনায় দোয়ার মোহর হিসেবে উল্লেখ করা হয়েছে।
  • দোয়ার সময় বিনয় ও মনোযোগ থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন