৪/১২. অধ্যায়ঃ

সালাতে কিরাআতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮৫৮-[৩৭]

وَعَنْ عَبْدُ اللهِ ابْنِ أَبِي أَوْفى قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ إِنِّي لَا أَسْتَطِيعُ أَنْ آخُذَ مِنْ الْقُرْآنِ فَعَلِّمْنِي ما يُجْزِئُنِي قَالَ قُلْ سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ وَلَا إِلهَ اِلَّا اللّهُ اللّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ قَالَ يَا رَسُوْلَ اللهِ هذَا للهُ فَمَاذَا لِىْ قَالَ قَالَ اللّهُمَّ ارْحَمْنِىْ وَعَافِنِىْ وَاهْدِنِىْ وَارْزُقْنِىْ فَقَالَ هَكَذَا بِيَدَيْهِ وَقَبَضَهُمَا فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ اَمَّا هذَا فَقَدْ مَلَا يَدَيْهِ مِنَ الْخَيْرِ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وانتهت رَوَاهُ النِّسَآئِىُّ عِنْد قَوْله : اِلَّا بِالله

আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি নবী (ﷺ)-এর দরবারে হাজির হয়ে আরয করলেন, হে আল্লাহর রাসূল! আমি কুরআনের কোন অংশ শিখে নিতে সক্ষম নই। তাই আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমার জন্য যথেষ্ট হবে।উত্তরে নবী (ﷺ) বললেন, তুমি এই (দোয়া) পড়ে নিবেঃ “আল্লাহ তা’আলা পবিত্র। সব প্রশংসা তাঁর। আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা’বুদ নেই। আল্লাহ অতি বড় ও মহান। গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি ও ‘ইবাদাত করার তাওফীক আল্লাহরই কাছে”।ঐ ব্যক্তি আরয করল, হে আল্লাহর রাসূল! এসব তো আল্লাহর জন্য। আমার জন্য কি? উত্তরে নবী (ﷺ) বললেন, তোমার জন্য পড়বেঃ “হে আল্লাহ! আমার উপর রহম কর। আমাকে নিরাপদে রাখ। আমাকে হিদায়াত দান কর। আমাকে রিয্ক দাও”।তারপর লোকটি নিজের দুইহাত দিয়ে এভাবে ইশারা করল আবার বন্ধ করল যেন সে পেয়েছে বলে বুঝাল। এটা দেখে নবী (ﷺ) বললেনঃ এ ব্যক্তি তার দুইহাত কল্যান দিয়ে ভরে নিল। [১]কিন্তু নাসায়ীর রাবীগন এই বর্ণনা শেষ করেছেন “ইল্লা-বিল্লা-হ” পর্যন্ত।

[১] হাসান : আবূ দাঊদ ৮৩২। এ হাদীসের আরো শাহিদমূলক হাদীস রয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন