৪/১২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৮৫৩-[৩২] - পাঁচ ওয়াক্তে কিরাআতের ধরন

সালাতে কিরাআতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

নবীজির সালাতের মতো কিরাআতের ধরন

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৮৫৩-[৩২]

وَعَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مَا صَلَّيْتُ وَرَاءَ أَحَدٍ أَشْبَهَ صَلَاةً بِرَسُولِ اللهِ ﷺ مِنْ فُلَانٍ قَالَ سُلَيْمَانُ صَلَّيْتُ خَلْفَه فَكَانَ يُطِيلُ الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنْ الظُّهْرِ وَيُخَفِّفُ الْأُخْرَيَيْنِ وَيُخَفِّفُ الْعَصْرَ وَيَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ وَيَقْرَأُ فِي الْعِشَاءِ بِوَسَطِ الْمُفَصَّلِ وَيَقْرَأُ فِي الصُّبْحِ بِطِوَالِ الْمُفَصَّلِ. رَوَاهُ النِّسَآئِىُّ وَرَوَى ابْنُ مَاجَةَ اِلى وَيُخَفِّفُ الْعَصْرَ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি অমুক লোক ছাড়া আর কোন লোকের পিছনে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাতের সাথে সামঞ্জস্যপূর্ণ সালাত আদায় করিনি। সুলায়মান বলেন, আমিও ওই লোকের পিছনে সালাত আদায় করেছি। তিনি যুহরের প্রথম দুই রাক্’আত অনেক লম্বা করে পড়তেন। আর শেষ দুই রাক্’আতকে ছোট করে পড়তেন। ‘আসরের সালাত ছোট করতেন। মাগরিবের সালাতে কিসারে মুফাস্‌সাল সূরা পাঠ করতেন। ‘ইশার সালাতে আওসাতে মুফাস্‌সাল পাঠ করতেন আর ফজরের সালাতে তিওয়ালে মুফাস্‌সাল সূরা পাঠ করতেন। নাসায়ী ও ইবনু মাজাহ্‌ও এ বর্ণনাটি নকল করেছেন। কিন্তু তার বর্ণনা ‘আসরের সালাত ছোট করতেন পর্যন্ত। [১]

[১] সহীহ : নাসায়ী ৯৮৩।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৮৫৩-[৩২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ হুরায়রা (রাঃ) বলেছেন, তিনি অমুক ব্যক্তি ছাড়া আর কারো পেছনে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সালাতের সঙ্গে এত মিল থাকা সালাত আদায় করেননি। সুলায়মান বলেন, তিনিও ওই ব্যক্তির পেছনে সালাত আদায় করেছেন। বর্ণনায় বলা হয়েছে, তিনি যুহরের প্রথম দুই রাকআত দীর্ঘ করতেন এবং শেষ দুই রাকআত ছোট করতেন। আসরের সালাত সংক্ষিপ্ত করতেন। মাগরিবে ছোট মুফাসসাল সূরা, ইশায় মাঝারি মুফাসসাল সূরা এবং ফজরে দীর্ঘ মুফাসসাল সূরা পাঠ করতেন। এই হাদিসে পাঁচ ওয়াক্ত সালাতের কিরাআতের দৈর্ঘ্য ও ভিন্নতা সম্পর্কে একটি স্পষ্ট ছবি পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যুহরের প্রথম দুই রাকআত তুলনামূলক দীর্ঘ করা হতো।
  • মাগরিব, ইশা ও ফজরে কিরাআতের ধরনে ভিন্নতা ছিল।
  • সাহাবিরা নবীজি صلى الله عليه وسلم-এর সালাতের সঙ্গে মিল খুঁজে দেখতেন।
  • সালাতের কিরাআতে সময় ও রাকআতভেদে পার্থক্য থাকতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন