৪/১৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৮৭৫-[৮] - রুকুর পর হামদের দোয়া
রুকু - প্রথম অনুচ্ছেদ
রুকূ‘ সালাতের অন্যতম রুকন যা কুরআন, সুন্নাহ ও উম্মাতের ইজমা থেকে প্রমাণিত। রুকূ‘র শাব্দিক অর্থاِلْاِنْحِنَاءُতথা মাথা ঝুকানো/নত করা এবং এর দ্বারা উদ্দেশ্য বিনয়ী হওয়া। বলা হয় কোন কোন তাফসীরকারকের মতে এ উম্মাতের জন্য ৩টি একটি (রুকূ‘) বিশেষ বৈশিষ্ট্য। যেমন আল্লাহ তা‘আলা বলেন,وَارْكَعُوْا مَعَ الرَّاكِعِيْنَ’‘তোমরা রুকূ‘কারীদের সাথে রুকূ‘ কর’’, আর এ বিষয়টি এজন্য যে, ইয়াহূদী ও খৃষ্টানদের সালাতে রুকূ‘ নেই এবং রুকূ‘ মুহাম্মাদ (ﷺ) ও তার উম্মাতের জন্য বিশেষ বৈশিষ্ট্য। আর রুকূ‘ দ্বারা উদ্দেশ্য ’‘সালাত’’। যেমন আল্লাহ বলেন,وَارْكَعُوْا مَعَ الرَّاكِعِيْنَ’’(হে মারইয়াম (আঃ)!) তুমি মুসল্লীদের সাথে সালাত আদায় কর’’- (সূরাহ্ আল বাক্বারাহ্ ২: ৪৩)।প্রতি রাক্‘আতে রুকূ‘ হওয়ার হিকমাত হলো রুকূ‘ই হচ্ছে সাজদার জন্য ভূমিকা স্বরূপ যা সর্বোচ্চ বিনয়। আর সিজদা্ (সিজদা/সেজদা) দু’বার হওয়ার উদ্দেশ্য এর মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। আবার অনেকে অন্য কথাও বলেছেন, তবে এ কথা সুস্পষ্ট এটি একটি ‘ইবাদাত।
রুকু থেকে উঠার পর আল্লাহর প্রশংসার দোয়া
মিশকাতুল মাসাবীহ : ৮৭৫-[৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৮৭৫-[৮]
وَعَنِ ابْنِ أَبِي أَوْفَى قَالَ كَانَ رَسُولُ اللهِ ﷺ إِذَا رَفَعَ ظَهْرَه مِنْ الرُّكُوعِ قَالَ سَمِعَ اللّهُ لِمَنْ حَمِدَهُ اللّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّموتِ وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ. رَوَاهُ مُسْلِمٌ
‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) রুকু হতে তাঁর পিঠ সোজা করে উঠে বলতেন, “সামি’আলাহু লিমান হামিদাহ, আল্লাহুম্মা রব্বানা–লাকাল হামদ মিলআস সামা-ওয়া-তি ওয়া মিলআল আরযি ওয়া মিলআ মা-শি’তা মিন শাইয়িম বা’দ” – (অর্থাৎ আল্লাহ শুনেন যে তাঁর প্রশংসা করে। হে আমার রব! আকাশ ও পৃথিবীপূর্ণ তোমার প্রশংসা, এরপর তুমি যা সৃষ্টি করতে চাও তাও পরিপূর্ণ)। [১]
[১] সহীহ : মুসলিম ৪৭৬, আবূ দাঊদ ৮৪৬, ইবনু মাজাহ্ ৮৭৮, আহমাদ ১৯১০৪, ইরওয়া ৩৪৬।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৮৭৫-[৮]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রুকু থেকে উঠার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়ার একটি রূপ এসেছে। তিনি পিঠ সোজা করে উঠে বলতেন, সামি’আল্লাহু লিমান হামিদাহ, এরপর আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা শি’তা মিন শাইইম বা’দ। অর্থে আছে, আল্লাহ তাঁর প্রশংসাকারীর কথা শুনেন এবং তাঁর প্রশংসা আকাশ-পৃথিবী ভরপুর। এখানে রুকুর পর দোয়া, আল্লাহর প্রশংসা, তাহমীদ এবং সালাতে স্থিরতা—এসব বিষয় মূল। হাদিসটি দেখায়, রুকু থেকে উঠার পরের অবস্থান শুধু দাঁড়ানো নয়; এটি আল্লাহর প্রশংসায় ভরা একটি মুহূর্ত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রুকু থেকে উঠার পর আল্লাহর প্রশংসা করা নবীজির আমল।
- সামি’আল্লাহু লিমান হামিদাহ ও রব্বানা লাকাল হামদ সালাতের গুরুত্বপূর্ণ জিকির।
- দোয়ার ভাষায় আল্লাহর প্রশংসার বিস্তৃতি প্রকাশ পেয়েছে।
- রুকুর পর সোজা হয়ে দাঁড়ানো অবস্থাতেও জিকিরের শিক্ষা আছে।
