১/৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৯৭-[১৯] - চিকিৎসাও তাকদীরের অংশ
তাকদীরের প্রতি ঈমান - দ্বিতীয় অনুচ্ছেদ
চিকিৎসা, রুকইয়াহ ও আত্মরক্ষা তাকদীরের অংশ
মিশকাতুল মাসাবীহ : ৯৭-[১৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৯৭-[১৯]
وَعَنْ أَبِي خُزَامَةَ عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ يَارَسُولَ اللهِ أَرَأَيْتَ رُقًى نَسْتَرْقِيهَا وَدَوَاءً نَتَدَاوَى بِهِ وَتُقَاةً نَتَّقِيهَا هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللهِ شَيْئًا قَالَ هِيَ مِنْ قَدَرِ اللهِ. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وابن مَاجَةَ
আবূ খুযামাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আবূ খুযামাহ্ তাঁর পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আমরা (রোগমুক্তির জন্য) যেসব তন্ত্রমন্ত্র পাঠ করি বা ঔষধ ব্যবহার করে থাকি কিংবা আমরা আত্মরক্ষা করতে যে কোন উপায়ে চেষ্টা করি- এ সকল কি তাকদীরকে কিছু পরিবর্তন করতে পারে? রাসূল (ﷺ) বললেন, এ সকল কাজও আল্লাহর (পূর্বে নির্ধারিত) তাকদীরের অন্তর্ভুক্ত। [১]
[১] য‘ঈফ : আহমাদ ১৪৯২৭, তিরমিযী ১৯৯১, ইবনু মাজাহ ৩৪২৮ (য‘ঈফ সুনানুত্ তিরমিযী)। ইমাম তিরমিযী (রহঃ) তাঁর জামি‘ আত্ তিরমিযীর ২/৭ নং পৃষ্ঠায় এ হাদীসের হুকুম সম্পর্কে বলেছেনঃ হাদীসটি হাসান সহীহ। আলবানী (রহঃ) বলেনঃ এ হাদীসের একজন রাবী ‘‘আবূ খুযামাহ্’’ সম্পর্কে ইমাম ইবনু ‘আবদুল বার (রহঃ) বলেনঃ তিনি একজন তাবি‘ঈ কিন্তু তাঁর হাদীস مُضْطَرِبٌ (মুযত্বরিব) তথা যা হাদীস দুর্বল হওয়ার একটি অন্যতম কারণ। শায়খ আলবানী (রহঃ) হাদীসটি য‘ঈফ আত্ তিরমিযীতে দুর্বল বলেছেন।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৯৭-[১৯]-এর সারসংক্ষেপ
এই হাদিসে একজন সাহাবী রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করেন, রোগমুক্তির জন্য যে রুকইয়াহ বা পাঠ করা হয়, যে ওষুধ ব্যবহার করা হয়, অথবা আত্মরক্ষার জন্য যে চেষ্টা করা হয়—এসব কি আল্লাহর তাকদীর থেকে কিছু ফিরিয়ে দিতে পারে? রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জবাবে বলেন, এগুলোও আল্লাহর তাকদীরের অন্তর্ভুক্ত। এই হাদিসে ভারসাম্যপূর্ণ শিক্ষা রয়েছে। তাকদীরের প্রতি ঈমান মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়। চিকিৎসা করা, রুকইয়াহ নেওয়া এবং নিরাপত্তার ব্যবস্থা করা—এসবও আল্লাহর নির্ধারিত ব্যবস্থার মধ্যে পড়ে। তাই বান্দা চেষ্টা করবে, উপায় গ্রহণ করবে এবং ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর ভরসা করবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- চিকিৎসা গ্রহণ করা তাকদীরের বিপরীত নয়।
- রুকইয়াহ ও আত্মরক্ষার চেষ্টা আল্লাহর তাকদীরের অংশ।
- তাকদীর মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়।
- উপায় গ্রহণের সঙ্গে আল্লাহর উপর ভরসা রাখা দরকার।
