১/৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৯৪-[১৬] - প্রথম সৃষ্টি কলম ও কদর
তাকদীরের প্রতি ঈমান - দ্বিতীয় অনুচ্ছেদ
প্রথম সৃষ্টি কলম ও তাকদীর লেখার শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ৯৪-[১৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৯৪-[১৬]
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللّهُ الْقَلَمُ فَقَالَ اكْتُبْ؟ قَالَ مَا أَكْتُبُ قَالَ اكْتُبِ الْقَدَرَ فَكَتَبَ مَا كَانَ وَمَا هُوَ كَائِنٌ إِلَى الْأَبَدِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ هذَا حَدِيثٌ غَرِيبٌ إِسْنَادًا
'উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ সর্বপ্রথম যে বস্তুটি সৃষ্টি করেছিলেন তা হচ্ছে কলম। অতঃপর তিনি কলমকে বললেন, লিখ। কলম বলল, কী লিখব? আল্লাহ বললেন, কদর (তাকদীর) সম্পর্কে লিখ। সুতরাং কলম- যা ছিল ও ভবিষ্যতে যা হবে, সবকিছুই লিখে ফেলল। তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি সানাদ হিসেবে গারীব। [১]
[১] সহীহ: তিরমিযী ২০৮১, সহীহহুল জামি‘ ২০১৭, আহমাদ ৫/৩১৭। এটি ইমাম তিরমিযী (রহঃ)-এর উক্তির অর্থ সরাসরি উক্তি নয়। আর তিনি ‘‘ক্বদর (কদর)’’ অধ্যায়ের ২০/২৩ নং হাদীসে এর হুকুম সম্পর্কে বলেছেনঃ حَدِيْثٌ غَرِيْبٌ مِنْ هذَا الْوَجْهِ (হাদীসটি এই সানাদে গরীব)। আর ‘‘তাফসীর’ অধ্যায়ের ২/২৩২ নং পৃষ্ঠায় এ সানাদেই হাদীসটি সংকলন করে বলেছেনঃ حَدِيْثٌ حَسَنٌ غَرِيْبٌ (হাদীসটি হাসান গরীব)। আপাতদৃষ্টিতে ইমাম তিরমিযীর উভয় উক্তির মাঝে অসঙ্গতি মনে হলেও মূলত তা নেই। গরীব হওয়ার কারণ ‘আবদুল ওয়াহিদ ইবনু সুলায়ম যিনি একজন দুর্বল রাবী। আর হাসান হওয়ার কারণ তিনি হাদীসটি বর্ণনায় কোন স্তরে একাকী হয়ে যাননি। তিনি (ওয়াহিদ ইবনু সুলায়ম) হাদীসটি ‘আত্বা ইবনু রিবাহ থেকে, তিনি (‘আত্বা ইবনু রিবাহ) ওয়ালীদ ইবনু ‘উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ)থেকে, আর ওয়ালীদ তার পিতা ‘উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ)থেকে বর্ণনা করেছেন। ইমাম আহমাদ (রহঃ)-ও হাদীসটি তার মুসনাদের ৫/৩১৭ নং পৃঃ, ‘উবাদাহ্ ইবনু ওয়ালীদ ইবনু ‘উবাদাহ্ এবং ইয়াযীদ ইবনু আবী হাবীব উভয়ে ওয়ালীদ ইবনু ‘উবাদাহ্ ইবনু সামিত থেকে এ সূত্রে সংকলন করেছেন। ইমাম আবূ দাঊদ কর্তৃক ‘উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ)থেকে বর্ণিত এ হাদীসের আরও একটি সানাদ রয়েছে। অতএব, এ শাহিদ বর্ণনাগুলোর ভিত্তিতে হাদীসটি নিশ্চিতভাবে সহীহ। এ হাদীসটিই আল্লাহ তা‘আলা সর্বপ্রথম তোমার নাবীর নূর সৃষ্টি করেছেন। ‘হে জাবির’ মর্মে বর্ণিত হাদীসটি মিথ্যা হওয়ার ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ। আলবানী (রহঃ) বলেনঃ আমি উক্ত মিথ্যা হাদীসটির সানাদ জানার চেষ্টা করেছি, কিন্তু পাইনি।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৯৪-[১৬]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেন। এরপর কলমকে বলেন, লিখ। কলম জানতে চায়, কী লিখব? আল্লাহ বলেন, কদর বা তাকদীর সম্পর্কে লিখ। তখন কলম যা ছিল এবং যা ভবিষ্যতে হবে, সব লিখে ফেলে। বর্ণনার শেষে তিরমিযীর মন্তব্য এসেছে যে হাদিসটি সানাদের দিক থেকে গারীব। হাদিসের মূল শিক্ষা হলো, আল্লাহর জ্ঞান ও তাকদীর মানুষের জন্মের অনেক আগেই নির্ধারিত। পৃথিবীতে যা ঘটে, তা আল্লাহর জ্ঞান ও লেখার বাইরে নয়। তবে এই বিশ্বাস মানুষকে আমল ছেড়ে দিতে বলে না; বরং আল্লাহর সিদ্ধান্ত মেনে সঠিক পথে চলার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তাকদীর আল্লাহর নির্দেশে লিখিত হয়েছে।
- কলমকে কদর লেখার আদেশ দেওয়া হয়েছিল।
- যা ছিল ও যা হবে—সব আল্লাহর জ্ঞানের মধ্যে।
- তাকদীরের বিশ্বাস আমল ছাড়ার অজুহাত নয়।
