৪/১৯. অধ্যায়ঃ
সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েজ ও যে সব কাজ করা জায়েজ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৮৮-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৮৮-[১১]
وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ مَنْ نَابَه شَيْءٌ فِي صَلَاتِه فَلْيُسَبِّحْ فَإِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِوَفِي رِوَايَةٍ: قَالَ: التَّسْبِيحُ لِلرِّجَالِ وَالتَّصْفِيْقُ لِلنِّسَاءِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
সাহল ইবনু সা‘দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেনঃ সালাতের মধ্যে যে ব্যক্তির কাছে কোন কিছু আপতিত হয় সে ব্যক্তি যেন ‘সুব্হা-নাল্ল-হ' পড়ে নেয়। আর হাত তালি একমাত্র মহিলাদের জন্য নির্দিষ্ট।আরো এক বর্ণনায় আছে, তিনি (ﷺ) বলেছেন, তাসবীহ পড়া পুরুষদের বেলায়, আর হাত তালি দেয়া নারীদের বেলায় প্রযোজ্য। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৬৮৩, ১২০৩, মুসলিম ৪২১, ৪২২।
