১/৪. অধ্যায়ঃ
মিশকাতে যঈফ হাদীস হাদিস ১৯ - ঈমান
তাক্বদীরে বিশ্বাস
মিশকাতে যঈফ হাদীস : ১৯
মিশকাতে যঈফ হাদীসহাদিস নম্বর ১৯
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) বলেছেন, কাফেরের জন্য কবরে ৯৯টি সাপ নির্ধারণ করা হয়। সেগুলো তাকে কেয়ামত পর্যন্ত কামড়াতে ও দংশন করতে থাকে। যদি একটি সাপ যমীনে নিঃশ্বাস ফেলে, তাহলে যমীনে কখনো শস্য জন্মাবে না। তিরমিযীর বর্ণনায়, ৭০ টির কথা এসেছে।
দারেমী হা/২৮১৫; তিরমিযী হা/২৪৬০; মিশকাত হা/১৩৪; বঙ্গানুবাদ মিশকাত হা/১২৭, ১/১০০ পৃঃ। তাহক্বীক্ব : যঈফ। এর সনদে দার্রাজ আবুস সামহে নামক একজন মুনকার রাবী আছে। ইমাম তিরমিযী (রহঃ) হাদীসটি যে সনদে বর্ণনা করেছেন তার মধ্যে দুইজন দুর্বল রাবী আছে।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- আছ-সিরাত প্রকাশনী, রাজশাহী
