১/৪. অধ্যায়ঃ

মিশকাতে যঈফ হাদীস হাদিস ২০ - ঈমান

তাক্বদীরে বিশ্বাস

মিশকাতে যঈফ হাদীসহাদিস নম্বর ২০

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

সা’দ ইবনু মু’আয (রাঃ) যখন মারা যান, আমরা রাসূল (ﷺ)-এর সাথে তাঁর জানাযায় হাযির হলাম। রাসূল (ﷺ) জানাযা পড়ার পর তাঁকে যখন কবরে রাখা হল এবং মাটি সমান করে দেওয়া হল, তখন রাসূল (ﷺ) সেখানে তাসবীহ পাঠ করলেন; আমরাও তাঁর সাথে দীর্ঘ সময় তাসবীহ পাঠ করলাম। অতঃপর তিনি তাকবির বললেন। আমরাও তাকবির বললাম। এ সময় রাসূল (ﷺ)-কে জিজ্ঞেস করা হল, আপনি কেন এরূপ তাসবীহ ও তাকবির বললেন? তিনি বললেন, এই নেক ব্যক্তির কবর অত্যন্ত সংকীর্ণ হয়ে গিয়েছিল। এতে আল্লাহ্‌ তা’আলা তাঁর কবরকে প্রশস্ত করে দিলেন।

মুসনাদে আহমাদ হা/১৪৯১৬; মিশকাত হা/১৩৫; বঙ্গানুবাদ মিশকাত হা/১২৮, ১/১০১ পৃঃ। তাহক্বীক্ব : যঈফ। এর সনদে মাহমূদ ইবনু আব্দুর রহমান নামে একজন অপরিচিত রাবী আছে।

অনুবাদের উৎস

প্রকাশক:
আছ-সিরাত প্রকাশনী, রাজশাহী
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন