৪/১. অধ্যায়ঃ
মিশকাতে যঈফ হাদীস হাদিস ৭৪ - পবিত্রতা
ওযূর মাহাত্ম্য
মিশকাতে যঈফ হাদীস : ৭৪
মিশকাতে যঈফ হাদীসহাদিস নম্বর ৭৪
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) বলেছেন, জান্নাতের চাবি হল সালাত। আর সালাতের চাবি হল পবিত্রতা।
আহমাদ হা/১৪৭০৩;তিরমিযী হা/৪; মিশকাত হা /২৯৪;বঙ্গানুবাদ মিশকাত হা /২৪৭,২/৪৩। ছহীহ বুখারী হা /৫৮২৭,২/৮৬৭ পৃঃ; ছহীহ মুসলিম হা/২৮৩, ১/৬৬ পৃঃ; মিশকাত হা/২৬;বুখারী তাহক্বীক্ব : উক্ত হাদীসের প্রথমাংশ যঈফ। এর কারণ হল, উক্ত সনদে দুইজন যঈফ রাবী আছে। সুলায়মান বিন করম ও আবু ইয়াহিয়া আল–কাত্তাত। আর দ্বিতীয় অংশ সম্পর্কে পৃথক সনদে ছহীহ হাদীস বর্ণিত হয়েছে। মূলতঃ জান্নাতের চাবি ‘লা ইলা–হা ইল্লাল্লাহু’।
