৪/১. অধ্যায়ঃ
মিশকাতে যঈফ হাদীস হাদিস ৭৫ - পবিত্রতা
ওযূর মাহাত্ম্য
মিশকাতে যঈফ হাদীস : ৭৫
মিশকাতে যঈফ হাদীসহাদিস নম্বর ৭৫
শাবীব ইবনু আবু রাওহা (রহঃ) হতে বর্ণিতঃ
শাবীব ইবনু আবু রাওহা রাসূল (ﷺ)-এর ছাহাবীগনের এক ব্যক্তি হতে বর্ণনা করেন, রাসূল (ﷺ) একদা ফজরের সালাত আদায় করলেন এবং ‘সূরা রূম’ পড়লেন। কিন্তু তেলাওয়াতে কিছুটা গোলমাল হয়ে গেল। যখন তিনি সালাত শেষ করলেন তখন বললেন, তাদের কি হয়েছে, যারা আমাদের সাথে সালাত আদায় করে, অথচ উত্তমরূপে পবিত্রতা লাভ করে না? এরাই আমাদের কোরআন পাঠে গোলযোগ সৃষ্টি করে।
তাহক্বীক্ব মিশকাত হা/২৯৫-এর টীকা দ্রঃ; যঈফ নাসাঈ হা/৯৪৭; যঈফুল জামে ‘ হা/৫০৩৪। তাহক্বীক্ব : যঈফ। উক্ত হাদীসের সনদে আব্দুল মালেক বিন উমাইর নামে একজন যঈফ রাবী আছে।
