৫/২. অধ্যায়ঃ
বায়তুল মুকাদ্দাস হতে কা’বার দিকে ক্বিবলাহ্ পরিবর্তন
সহিহ মুসলিম : ১০৬৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ১০৬৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَأَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ جَمِيعًا عَنْ يَحْيَى، - قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، - عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، يَقُولُ صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا ثُمَّ صُرِفْنَا نَحْوَ الْكَعْبَةِ .
বারা ইবনু ‘আযিয (রাঃ হতে বর্ণিতঃ
আমরা বায়তুল মাকদিসের দিকে মুখ করে ষোল কিংবা সতের মাস পর্যন্ত রসূলুল্লাহ (ﷺ)-এর পেছনে সালাত আদায় করেছি। এরপর আমাদেরকে কাবার দিকে মুখ ফিরিয়ে দেয়া হয়। অর্থাৎ, ষোল কিংবা সতের মাস পরে আমরা কাবার দিকে মুখ করে সালাত আদায়ের নির্দেশ লাভ করি।
ইসলামী ফাউন্ডেশনঃ ১০৫৮ ইসলামীক সেন্টারঃ ১০৬৬
