৫/২. অধ্যায়ঃ
বায়তুল মুকাদ্দাস হতে কা’বার দিকে ক্বিবলাহ্ পরিবর্তন
সহিহ মুসলিম : ১০৬৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ১০৬৫
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، - وَاللَّفْظُ لَهُ - عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ بَيْنَمَا النَّاسُ فِي صَلاَةِ الصُّبْحِ بِقُبَاءٍ إِذْ جَاءَهُمْ آتٍ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ . وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ فَاسْتَقْبِلُوهَا . وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّامِ فَاسْتَدَارُوا إِلَى الْكَعْبَةِ .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (র হতে বর্ণিতঃ
‘কুবা’ নামক মসজিদে লোকজন ফজরের সালাত আদায় করছিল। ঠিক তখনই একজন আগন্তুক এসে তাদেরকে বলল, “আজ রাতে কা’বার দিকে মুখ ফিরিয়ে সালাত আদায়ের নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর ওপর একটি আয়াত অবতীর্ণ হয়েছে।” তখন তাদের (মসজিদে কুবায় সালাত আদায়কারী মুসল্লীদের) মুখ ছিল শামের (বাইতুল মাকদিস বা মসজিদে আকসার, যা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত) দিকে। অতঃপর (সালাতরত অবস্থায়) তারা কা’বার দিকে ঘুরে দাঁড়ালো।
ইসলামী ফাউন্ডেশনঃ ১০৫৯ ইসলামীক সেন্টারঃ ১০৬৭
