৫/৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১০৯৮ - সালাতে ইবলিস থেকে আশ্রয়ের শিক্ষা
সলাতে শায়ত্বনকে লা‘নাত করা, শয়তান হতে আশ্রয় প্রার্থনা করা এবং ‘আমালে ক্বালীল’ (সামান্য কাজ) করা বৈধ
সালাতে ইবলিস থেকে আশ্রয়: আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়ার শিক্ষা
সহীহ মুসলিম : ১০৯৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ১০৯৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، يَقُولُ حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ قَامَ رَسُولُ اللَّهِ ﷺ فَسَمِعْنَاهُ يَقُولُ " أَعُوذُ بِاللَّهِ مِنْكَ " . ثُمَّ قَالَ " أَلْعَنُكَ بِلَعْنَةِ اللَّهِ " . ثَلاَثًا. وَبَسَطَ يَدَهُ كَأَنَّهُ يَتَنَاوَلُ شَيْئًا فَلَمَّا فَرَغَ مِنَ الصَّلاَةِ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ قَدْ سَمِعْنَاكَ تَقُولُ فِي الصَّلاَةِ شَيْئًا لَمْ نَسْمَعْكَ تَقُولُهُ قَبْلَ ذَلِكَ وَرَأَيْنَاكَ بَسَطْتَ يَدَكَ. قَالَ " إِنَّ عَدُوَّ اللَّهِ إِبْلِيسَ جَاءَ بِشِهَابٍ مِنْ نَارٍ لِيَجْعَلَهُ فِي وَجْهِي فَقُلْتُ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ. ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ قُلْتُ أَلْعَنُكَ بِلَعْنَةِ اللَّهِ التَّامَّةِ فَلَمْ يَسْتَأْخِرْ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ أَرَدْتُ أَخْذَهُ وَاللَّهِ لَوْلاَ دَعْوَةُ أَخِينَا سُلَيْمَانَ لأَصْبَحَ مُوثَقًا يَلْعَبُ بِهِ وِلْدَانُ أَهْلِ الْمَدِينَةِ " .
আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
(একদিন) রাসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করতে দাঁড়ালে আমরা শুনতে পেলাম, তিনি বলেছেনঃ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ “আউযু বিল্লা-হি মিন্কা” [অর্থাৎ- আমি তোমার (অনিষ্ট) থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। (আমরা শুনলাম) এরপর তিনি বলছেনঃ أَلْعَنُكَ بِلَعْنَةِ اللَّهِ “আল্ ‘আনুকা বি লা’নাতিল্লা-হি” (অর্থাৎ-আমি তাকে লা’নাত করছি যেমন আল্লাহ লা’নাত করেছিলেন)। তিনি এ কথাগুলো তিনবার বললেন। এ সময় (যে সময় তিনি লা’নাত করছিলেন) তিনি হাত বাড়ালেন যেন কিছু ধরতে যাচ্ছেন।সালাত শেষ করলে আমরা তাঁকে বললামঃ হে আল্লাহর রাসূল (ﷺ)! (আজ) আমরা সালাতের মধ্যে আপনাকে এমন কিছু কথা বলতে শুনেছি যা ইতিপূর্বে আর কোন দিন বলতে শুনিনি। আর আমরা দেখলাম যে আপনি হাতও বাড়িয়ে দিলেন। (এর কারণ কি?) তিনি বললেনঃ আল্লাহর দুশমন ইবলীশ আমার মুখের উপর নিক্ষেপ করার জন্য দগদগে অগ্নি-শিখা নিয়ে এসেছিল। তাই আমি তিনবারঃ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ বললাম। এরপর তিনবার أَلْعَنُكَ بِلَعْنَةِ اللَّهِ التَّامَّةِ বললাম। কিন্তু তবু সে পিছু হটল না।অবশেষে আমি তাকে পাকড়াও করতে ইচ্ছা করলাম। আল্লাহর শপথ করে বলছি, আমাদের ভাই নবী সুলায়মান যদি দোয়া না করে থাকতেন তাহলে সে সকাল পর্যন্ত বাঁধা থাকত। আর সকালবেলা মাদীনাবাসীদের ছেলে সন্তানেরা তাকে নিয়ে আনন্দ করত বা মজা করে খেলত।
ই.ফা. ১০৯২, ই.সে. ১১০০
সহীহ মুসলিম হাদিস ১০৯৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু দারদা (রাঃ) বলেন, একদিন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সালাতে দাঁড়ালে সাহাবিরা তাঁকে বলতে শুনলেন, “আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।” এরপর তিনি বললেন, “আমি তোমাকে আল্লাহর লানত দ্বারা লানত করছি।” তিনি কথাগুলো তিনবার বলেন এবং হাত বাড়ান যেন কিছু ধরতে যাচ্ছেন। সালাত শেষে সাহাবিরা কারণ জানতে চাইলে তিনি বলেন, আল্লাহর দুশমন ইবলিস আগুনের শিখা নিয়ে তাঁর মুখে নিক্ষেপ করতে এসেছিল। তাই তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। পরে তিনি তাকে ধরতে চেয়েছিলেন, কিন্তু নবী সুলায়মান (আঃ)-এর দোয়ার কথা স্মরণ করেছেন। এই হাদিসে বিপদের সময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং সালাতের মর্যাদা স্পষ্টভাবে দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিপদের সময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া নবী صلى الله عليه وسلم-এর আমলে দেখা যায়।
- ইবলিস সালাতের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু নবী صلى الله عليه وسلم আল্লাহর সাহায্য নিয়েছেন।
- নবী صلى الله عليه وسلم শক্তি থাকা সত্ত্বেও সুলায়মান (আঃ)-এর দোয়া স্মরণ করেছেন।
- সাহাবিরা অজানা বিষয় দেখলে সালাত শেষে জিজ্ঞেস করেছেন।
