১/২৫. অধ্যায়ঃ
মুনাফিকের স্বভাব
সহিহ মুসলিম : ১১৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ১১৪
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، - وَاللَّفْظُ لِيَحْيَى - قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو سُهَيْلٍ، نَافِعُ بْنُ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا ائْتُمِنَ خَانَ " .
আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুনাফিকের আলামত তিনটি-(১) যখন সে কথা বলে মিথ্যা বলে;(২) ওয়াদা করলে তা ভঙ্গ করে;(৩) এবং তার কাছে আমানত রাখা হলে সে তা খিয়ানত করে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১১৫, ইসলামীক সেন্টারঃ ১১৯
