১/২৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১১৩ - মুনাফিকির চারটি আলামত
মুনাফিকের স্বভাব
মুনাফিকির চারটি আলামত: কথা, চুক্তি, ওয়াদা ও ঝগড়া
সহীহ মুসলিম : ১১৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ১১৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا وَمَنْ كَانَتْ فِيهِ خَلَّةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَلَّةٌ مِنْ نِفَاقٍ حَتَّى يَدَعَهَا إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا خَاصَمَ فَجَرَ " . غَيْرَ أَنَّ فِي حَدِيثِ سُفْيَانَ " وَإِنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ " .
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ চারটি (দোষ) যার মধ্যে বিদ্যমান রয়েছে সে খাঁটি মুনাফিক; আর যার মধ্যে এ দোষগুলির একটি বর্তমান রয়েছে তার ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকীর একটি স্বভাব থেকে যায়।(১) যখন সে কথা বলে মিথ্যা বলে,(২) সে সন্ধি চুক্তি করলে তা ভঙ্গ করে,(৩) সে ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং(৪) সে ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করে।সুফইয়ান-এর হাদীসের মধ্যে রয়েছেঃ “আর যদি কারোর মধ্যে এ দোষগুলোর একটি বিদ্যমান থাকে, তা হলে তার মধ্যে মুনাফিকীর একটি স্বভাব রয়েছে।”
[৩৭] হাদীসে উল্লেখিত চারটি স্বভাব যার মধ্যে পাওয়া যাবে বরাবরের জন্য সে খাঁটি মুনাফিক। আর যদি মাঝে মধ্যে হয়ে যায় তাহলে সে খাঁটি মুনাফিক নয়। অন্য বর্ণনায় (আরবী) শব্দের স্থলে অত্র হাদীসে (আরবী) ব্যবহার হয়েছে, শব্দগুলো হলোঃ (আরবী) ‘আলিমগণের একটি দল বলেন, মুনাফিক রাসূলুল্লাহ (ﷺ)-এর যামানায় ছিল, কারণ তারা মিথ্যা বলে ঈমান প্রকাশ করতো; প্রকৃতপক্ষে তার উল্টো কাজ করতো। আরো উল্লেখ করা যেতে পারে, কার্যতভাবে উল্লেখিত স্বভাবগুলো মাঝে মধ্যে পাওয়া গেলে মুনাফিক হবে না। বরং তা বিশ্বাস রেখে বললে মুনাফিক হবে। অধিকাংশ হাদীসে তিনটি দোষের কথা উল্লেখ আছে তবে চারটি দোষ থাকলে সে হাদীসের বিরোধীতা হবে না।ই.ফা. ১১৪; ই.সে. ১১৮
সহীহ মুসলিম হাদিস ১১৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) চারটি দোষের কথা বলেছেন। যার মধ্যে এই চারটি একসঙ্গে থাকে, সে খাঁটি মুনাফিক। আর কারও মধ্যে একটি দোষ থাকলে, তা না ছাড়ার পর্যন্ত তার মধ্যে মুনাফিকির একটি স্বভাব থাকে। দোষগুলো হলো: কথা বললে মিথ্যা বলা, চুক্তি করলে ভঙ্গ করা, ওয়াদা করলে তা না রাখা এবং ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করা। এই হাদিস আমাদের দৈনন্দিন চরিত্রের দিকে তাকাতে শেখায়। শুধু বড় ইবাদত করলেই হবে না; কথা, প্রতিশ্রুতি, সম্পর্ক ও বিরোধের সময় আচরণও ঠিক রাখতে হবে। মুনাফিকির আলামত থেকে বাঁচতে সত্যবাদী, বিশ্বস্ত ও সংযত হওয়া দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মিথ্যা বলা মুনাফিকির বড় আলামত।
- চুক্তি ও ওয়াদা রক্ষা করা মুসলিম চরিত্রের অংশ।
- ঝগড়ার সময় অশ্লীল ভাষা ব্যবহার করা বিপজ্জনক স্বভাব।
- একটি খারাপ স্বভাব থাকলেও তা ছাড়ার চেষ্টা জরুরি।
