৫/২৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১২২০ - সূরার মতো শেখানো আশ্রয় দোয়া

সলাতের মধ্যে যে সকল বিষয়ে আশ্রয় প্রার্থনা করা হয়

কুরআনের সূরার মতো শেখানো আশ্রয়ের দোয়া

সহীহ মুসলিমহাদিস নম্বর ১২২০

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، - فِيمَا قُرِئَ عَلَيْهِ - عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يُعَلِّمُهُمْ هَذَا الدُّعَاءَ كَمَا يُعَلِّمُهُمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ يَقُولُ «قُولُوا اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ» . قَالَ مُسْلِمُ بْنُ الْحَجَّاجِ بَلَغَنِي أَنَّ طَاوُسًا قَالَ لاِبْنِهِ أَدَعَوْتَ بِهَا فِي صَلاَتِكَ فَقَالَ لاَ . قَالَ أَعِدْ صَلاَتَكَ لأَنَّ طَاوُسًا رَوَاهُ عَنْ ثَلاَثَةٍ أَوْ أَرْبَعَةٍ أَوْ كَمَا قَالَ .

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে যেভাবে কোরআন মাজীদের সূরা‌ শিখাতেন ঠিক তেমনিভাবে এ দোয়াটিও শিখাতেন, দোয়াটি হলোঃ “আল্ল-হুম্মা ইন্না- না’ঊযুবিকা মিন আযা-বি জাহান্নাম ওয়া আ’ঊযুবিকা মিন ‘আযা-বিল ক্বব্‌রি ওয়া আ’ঊযুবিকা মিন ফিত্‌নাতিল মাসীহিদ্‌ দাজ্জা-ল, ওয়া আ’ঊযুবিকা মিন ফিত্‌নাতিল মাহ্‌ইয়া-ওয়াল মামা-ত” (অর্থাৎ- হে আল্লাহ! আমরা তোমার কাছে জাহান্নামের ‘আযাব থেকে আশ্রয় চাই। আমি তোমার কাছে মাসীহ দাজ্জালের ফিত্‌নাহ্‌ থেকে আশ্রয় চাই। আর আমি তোমার কাছে জীবন ও মৃত্যুর ফিত্‌নাহ্‌ থেকে আশ্রয় চাই।)।মুসলিম ইবনু হাজ্জাজ বলেনঃ ত্বাউস (একদিন) তার ছেলেকে জিজ্ঞেস করলেনঃ তুমি সালাত আদায় করার সময় কি এ দোয়াটি পড়েছ? সে বলল, ‘না’। এ কথা শুনে ত্বাউস বললেন, তুমি পুনরায় সালাত আদায় কর। কারণ ত্বাউস (তোমার পিতা) তিন, চার বা তার বক্তব্য অনুসারে কম বা বেশী লোকের নিকট থেকে হাদীসটি বর্ণনা করেছেন অথবা তিনি এরূপ বলেছেন।

ই. ফা. ১২০৯, ই.সে. ১২২০-১২২১

সহীহ মুসলিম হাদিস ১২২০-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু আব্বাস (রাঃ) থেকে এসেছে, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাদেরকে এই দোয়া এমনভাবে শিখাতেন, যেমনভাবে কুরআন মাজিদের সূরা শেখাতেন। দোয়ায় আছে জাহান্নামের আযাব, কবরের আযাব, মাসীহ দাজ্জালের ফিতনা এবং জীবন-মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাওয়া। এই তুলনা দোয়ার গুরুত্ব বুঝায়। হাদিসের শেষে তাওয়ুস (রহঃ)-এর একটি ঘটনা এসেছে—তিনি তাঁর ছেলেকে জিজ্ঞেস করেন, সালাতে এ দোয়া পড়েছে কি না। ছেলেটি না বললে তিনি পুনরায় সালাত আদায় করতে বলেন। এই অংশটি বর্ণনাকারীর বক্তব্য হিসেবে এসেছে। মূল শিক্ষা হলো, সালাতের দোয়া মুখস্থ করে আমলে রাখা দরকার। আশ্রয়ের দোয়া, কবরের আযাব, দাজ্জালের ফিতনা ও জীবন-মৃত্যুর ফিতনা—এসব বিষয় এই হাদিসে খুব স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূল صلى الله عليه وسلم গুরুত্বপূর্ণ দোয়া সাহাবিদের যত্ন করে শেখাতেন।
  • জাহান্নাম, কবর, দাজ্জাল ও জীবন-মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাওয়া শেখানো হয়েছে।
  • সালাতের দোয়া মুখস্থ ও আমলে রাখার গুরুত্ব বোঝা যায়।
  • বর্ণনার শেষে তাওয়ুস (রহঃ)-এর আচরণ দোয়ার গুরুত্ব আরও মনে করায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন