৫/২৬. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১২২১ - সালাত শেষে ইস্তিগফার

সলাতের পর যিকির মুস্তাহাব এবং এর বিবরণ

সালাত শেষে তিনবার ইস্তিগফার ও শান্তির দোয়া

সহীহ মুসলিমহাদিস নম্বর ১২২১

حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ أَبِي عَمَّارٍ، - اسْمُهُ شَدَّادُ بْنُ عَبْدِ اللَّهِ - عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا انْصَرَفَ مِنْ صَلاَتِهِ اسْتَغْفَرَ ثَلاَثًا وَقَالَ " اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ» . قَالَ الْوَلِيدُ فَقُلْتُ لِلأَوْزَاعِيِّ كَيْفَ الاِسْتِغْفَارُ قَالَ تَقُولُ أَسْتَغْفِرُ اللَّهَ أَسْتَغْفِرُ اللَّهَ .

সাওবান (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) সালাত শেষ করে তিনবার ইসতিগ্‌ফার করতেন এবং বলতেন- “আল্লা-হুম্মা আন্‌তাস্‌ সালা-মু ওয়া মিনকাস্‌ সালা-মু তাবা-রক্‌তা যাল জালা-লি ওয়াল ইকর-ম” (অর্থাৎ- হে আল্লাহ! তুমিই শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে। তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী |)। হাদীস বর্ণনাকারী ওয়ালীদ বলেন- আমি আওযা’ঈকে জিজ্ঞেস করলাম | তিনি (ﷺ) কিভাবে ইস্‌তিগফার করতেন। তিনি বললেন, তিনি (ﷺ) বলতেন- ‘আস্‌তাগ্‌ফিরুল্ল-হ, আস্‌তাগ্‌ফিরুল্ল-হ’ |

ই.ফা. ১২১০, ই.সে. ১২২২

সহীহ মুসলিম হাদিস ১২২১-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাওবান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সালাত শেষ করে তিনবার ইস্তিগফার করতেন এবং বলতেন—‘আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম।’ অর্থাৎ, হে আল্লাহ! তুমিই শান্তিময়, তোমার থেকেই শান্তি আসে; তুমি কল্যাণময়, সম্মান ও প্রতিপত্তির অধিকারী। বর্ণনাকারী ওয়ালীদ (রহঃ) আওযাঈ (রহঃ)-কে জিজ্ঞেস করেন, ইস্তিগফার কীভাবে হবে। তিনি বলেন, ‘আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।’ এই হাদিস সালাম পর জিকির, সালাত শেষে ইস্তিগফার এবং আল্লাহুম্মা আনতাস সালাম দোয়ার সরাসরি শিক্ষা দেয়। সালাত শেষ হওয়ার পরও বান্দা আল্লাহর ক্ষমা চায়—এতে বিনয় ও ইবাদতের সৌন্দর্য বোঝা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাত শেষে তিনবার ইস্তিগফার করা রাসূল صلى الله عليه وسلم-এর আমল।
  • ‘আল্লাহুম্মা আনতাস সালাম’ দোয়া সালাতের পরের জিকিরের অংশ।
  • ইবাদত শেষ করেও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বিনয়ের পরিচয়।
  • সালামের পর জিকিরের নির্দিষ্ট শব্দ হাদিসে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন