৫/২৬. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১২৩৪ - গরীব মুহাজিরদের যিকির শিক্ষা

সলাতের পর যিকির মুস্তাহাব এবং এর বিবরণ

সালাত শেষে ৩৩ বার তাসবিহ, তাহমিদ ও তাকবির

সহীহ মুসলিমহাদিস নম্বর ১২৩৪

حَدَّثَنَا عَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، ح قَالَ وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ عَجْلاَنَ، كِلاَهُمَا عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، - وَهَذَا حَدِيثُ قُتَيْبَةَ أَنَّ فُقَرَاءَ، الْمُهَاجِرِينَ أَتَوْا رَسُولَ اللَّهِ ﷺ فَقَالُوا ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالدَّرَجَاتِ الْعُلَى وَالنَّعِيمِ الْمُقِيمِ . فَقَالَ «وَمَا ذَاكَ» . قَالُوا يُصَلُّونَ كَمَا نُصَلِّي وَيَصُومُونَ كَمَا نَصُومُ وَيَتَصَدَّقُونَ وَلاَ نَتَصَدَّقُ وَيُعْتِقُونَ وَلاَ نُعْتِقُ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَفَلاَ أُعَلِّمُكُمْ شَيْئًا تُدْرِكُونَ بِهِ مَنْ سَبَقَكُمْ وَتَسْبِقُونَ بِهِ مَنْ بَعْدَكُمْ وَلاَ يَكُونُ أَحَدٌ أَفْضَلَ مِنْكُمْ إِلاَّ مَنْ صَنَعَ مِثْلَ مَا صَنَعْتُمْ " . قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ . قَالَ " تُسَبِّحُونَ وَتُكَبِّرُونَ وَتَحْمَدُونَ دُبُرَ كُلِّ صَلاَةٍ ثَلاَثًا وَثَلاَثِينَ مَرَّةً " .قَالَ أَبُو صَالِحٍ فَرَجَعَ فُقَرَاءُ الْمُهَاجِرِينَ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالُوا سَمِعَ إِخْوَانُنَا أَهْلُ الأَمْوَالِ بِمَا فَعَلْنَا فَفَعَلُوا مِثْلَهُ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ " .وَزَادَ غَيْرُ قُتَيْبَةَ فِي هَذَا الْحَدِيثِ عَنِ اللَّيْثِ عَنِ ابْنِ عَجْلاَنَ قَالَ سُمَىٌّ فَحَدَّثْتُ بَعْضَ أَهْلِي هَذَا الْحَدِيثَ فَقَالَ وَهِمْتَ إِنَّمَا قَالَ " تُسَبِّحُ اللَّهَ ثَلاَثًا وَثَلاَثِينَ وَتَحْمَدُ اللَّهَ ثَلاَثًا وَثَلاَثِينَ وَتُكَبِّرُ اللَّهَ ثَلاَثًا وَثَلاَثِينَ " . فَرَجَعْتُ إِلَى أَبِي صَالِحٍ فَقُلْتُ لَهُ ذَلِكَ فَأَخَذَ بِيَدِي فَقَالَ اللَّهُ أَكْبَرُ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَاللَّهُ أَكْبَرُ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ حَتَّى تَبْلُغَ مِنْ جَمِيعِهِنَّ ثَلاَثَةً وَثَلاَثِينَ .قَالَ ابْنُ عَجْلاَنَ فَحَدَّثْتُ بِهَذَا الْحَدِيثِ رَجَاءَ بْنَ حَيْوَةَ فَحَدَّثَنِي بِمِثْلِهِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেনঃ কুতায়বাহ্‌ও হাদীসটি বর্ণনা করেছেন। আবূ হুরায়রা (রাঃ) বলেছেনঃ একদিন গরীব মুহাজিরগণ রাসূলুল্লাহ (ﷺ) - এর কাছে গিয়ে বললেন, সম্পদশালী লোকেরা উচ্চমর্যাদা ও স্থায়ী নি’আমাতসমূহ লুটে নিচ্ছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ কিভাবে? তারা বললেনঃ আমরা সালাত আদায় করি তারাও সালাত আদায় করে। আমরা সাওম পালন করি তারাও সাওম পালন করে। কিন্তু তারা দান করে আমরা দান করতে পারি না। আর তারা দাস মুক্ত করে আমরা দাস মুক্ত করতে পারি না।এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যা করলে তোমরা তোমাদের চেয়ে অগ্রসর লোকদের সমকক্ষ হতে পারবে? আর যারা তোমাদের পিছনে পড়ে আছে তাদের পিছনে রেখে এগিয়ে যেতে পারবে? আর তোমাদের মতো কাজ না করে কেউ তোমাদের মতো উত্তম হতে পারবে না। তারা বললেনঃ হে আল্লাহর রাসূল! তা অবশ্যই বলবেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ প্রত্যেক সালাতের পর তোমরা তেত্রিশবার করে তাসবীহ (সুবহানা-ল্ল-হ), তাকবির (আল্ল-হু আকবার) ও তাহমীদ (আলহাম্‌দু লিল্লা-হ) বলবে।আবূ সালিহ বর্ণনা করেছেন এরপর গরীব মুহাজিরগণ পুনরায় রাসূলুল্লাহ (ﷺ) - এর কাছে এসে বললেনঃ আমরা যা করেছি আমাদের সম্পদশালী ভাইয়েরা তা জেনে ফেলেছে। সুতরাং এখন তারাও এ কাজ করতে শুরু করেছে। এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এ তো আল্লাহর মেহেরবানী। যাকে ইচ্ছা তিনি তা দান করেন।কুতায়বাহ্‌ ছাড়া এ হাদীসটি লায়স ও ইবনু আজলান - এর মাধ্যমে সুমাই থেকে বর্ণনা করেছেন তারা এতে এতটুকু কথা অধিক বলেছেন যে, সুমাই (হাদীসটির এক পর্যায়ের বর্ণনাকারী) বলেছেনঃ আমি আমার পরিবারের একজনের কাছে এ হাদীসটি বর্ণনা করলে সে বলল, তুমি ভুল করেছ; বরং এভাবে বলা হয়েছেঃ তেত্রিশবার তাসবীহ বর্ণনা করবে, তেত্রিশবার হাম্‌দ করবে আর তেত্রিশবার তাকবির বলবে। সুতরাং (এ কথা শুনে) আমি আবূ সালিহ্‌-এর কাছে গিয়ে এ বিষয়টি বললে, তিনি আমার হাত ধরে বললেনঃ বরং তুমি বলবে- “আল্ল-হু আকবার ওয়া সুবহা-নাল্ল-হি ওয়াল হাম্‌দুলিল্লা-হি আল্ল-হু আকবার ওয়া সুবহা-নাল্ল-হি ওয়াল হামদুলিল্লা-হ” (অর্থাৎ- আল্লাহ মহান। তিনি পবিত্র, সব প্রশংসা তাঁর। আল্লাহ মহান। তিনি পবিত্র, সব প্রশংসা তাঁর।) এভাবে সবগুলো মোট তেত্রিশবার বলবে।ইবনু ‘আজলান বলেছেনঃ আমি রাজা ইবনু হাওাহ্‌-এর কাছে হাদীসটি বর্ণনা করলে তিনিও আমাকে আবূ সালিহ ও আবূ হুরায়রা (রাঃ) - এর মাধ্যমে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করে শোনালেন।

ই.ফা.১২২৩, ই.সে.১২৩৫

সহীহ মুসলিম হাদিস ১২৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে গরীব মুহাজিরগণ রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বলেন, সম্পদশালী লোকেরা সালাত ও সিয়ামের পাশাপাশি দান করে এবং দাস মুক্ত করে, কিন্তু তারা তা করতে পারেন না। তখন রাসূল صلى الله عليه وسلم তাদের এমন একটি আমল শেখান, যার মাধ্যমে তারা অগ্রসরদের সমকক্ষ হতে পারে এবং পরবর্তীদের ছাড়িয়ে যেতে পারে—প্রত্যেক সালাতের পর তেত্রিশবার তাসবিহ, তেত্রিশবার তাকবির এবং তেত্রিশবার তাহমিদ বলা। পরে যখন সম্পদশালী লোকেরাও তা করতে শুরু করল, রাসূল صلى الله عليه وسلم বললেন, “এ তো আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন।” এই হাদিসে সালাত শেষে যিকির, আল্লাহর স্মরণ এবং আমলের দরজা সবার জন্য খোলা থাকার শিক্ষা আছে। সম্পদ না থাকলেও যিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে নেকির পথ পায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সম্পদ কম হলেও সালাত শেষে যিকিরের মাধ্যমে নেক আমলের সুযোগ থাকে।
  • তাসবিহ, তাহমিদ ও তাকবির সালাতের পর গুরুত্বপূর্ণ আমল হিসেবে শেখানো হয়েছে।
  • অন্য কেউ ভালো আমল করলে তা আল্লাহর অনুগ্রহ হিসেবে দেখা উচিত।
  • সাহাবিরা নেক কাজে এগিয়ে থাকতে আগ্রহী ছিলেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন