৫/২৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১২৩৫ - এগারোবার করে যিকিরের বর্ণনা
সলাতের পর যিকির মুস্তাহাব এবং এর বিবরণ
সালাত শেষে এগারোবার করে যিকিরের বর্ণনা
সহীহ মুসলিম : ১২৩৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ১২৩৫
وَحَدَّثَنِي أُمَيَّةُ بْنُ بِسْطَامَ الْعَيْشِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا رَوْحٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالدَّرَجَاتِ الْعُلَى وَالنَّعِيمِ الْمُقِيمِ .بِمِثْلِ حَدِيثِ قُتَيْبَةَ عَنِ اللَّيْثِ إِلاَّ أَنَّهُ أَدْرَجَ فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ قَوْلَ أَبِي صَالِحٍ ثُمَّ رَجَعَ فُقَرَاءُ الْمُهَاجِرِينَ . إِلَى آخِرِ الْحَدِيثِ وَزَادَ فِي الْحَدِيثِ يَقُولُ سُهَيْلٌ إِحْدَى عَشْرَةَ إِحْدَى عَشْرَةَ فَجَمِيعُ ذَلِكَ كُلِّهُ ثَلاَثَةٌ وَثَلاَثُونَ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন গরীব মুহাজিররা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! সম্পদশালী লোকেরা উচ্চমর্যাদা ও স্থায়ী নি’আমাতসমূহ লুটে নিচ্ছে। অর্থাৎ - এভাবে তিনি লায়স থেকে কুতায়বাহ্ বর্ণিত হাদীসটির অনুরূপ হাদীস বর্ণনা করলেন। তবে তিনি আবূ হুরায়রা বর্ণিত হাদীসে আবূ সালিহ বর্ণিত হাদীসের “অতঃপর গরীব মুহাজিররা ফিরে আসলো” কথাটা শেষ পর্যন্ত বর্ণনা করেছেন? আর হাদীসটির মধ্যে তিনি এতটুকু কথা অতিরিক্ত বর্ণনা করেছেন যে, সুহায়ল বলেন, এগারবার করে সবগুলো মিলিয়ে মোট তেত্রিশবার পড়তে হবে।
ই.ফা.১২২৪, ই.সে.১২৩৬
সহীহ মুসলিম হাদিস ১২৩৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে গরীব মুহাজিরদের সেই কথাই আবার এসেছে—তারা বলেছিলেন, সম্পদশালী লোকেরা উচ্চ মর্যাদা ও স্থায়ী নিয়ামত লাভ করছে, কারণ তারা দান ও দাস মুক্ত করার মতো আমল করতে পারে। এরপর কুতায়বা বর্ণিত হাদিসের অনুরূপ ঘটনা বর্ণনা করা হয়েছে। তবে এখানে একটি অতিরিক্ত দিক এসেছে: সুহাইল বলেন, এগারোবার করে সবগুলো মিলিয়ে মোট তেত্রিশবার পড়তে হবে। তাই এই হাদিস সালাত শেষে যিকিরের সংখ্যার একটি বর্ণনা তুলে ধরে। মূল শিক্ষা একই—নামাজের পর তাসবিহ, তাহমিদ ও তাকবির বান্দার জন্য বড় আমল। হাদিসে দেখা যায়, সাহাবিরা নেক আমলের পদ্ধতি জানতে চাইতেন এবং বর্ণনাকারীরা শব্দ ও সংখ্যার পার্থক্যও সংরক্ষণ করতেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাত শেষে যিকিরের সংখ্যা বর্ণনাকারীরা যত্নের সঙ্গে সংরক্ষণ করেছেন।
- তাসবিহ, তাহমিদ ও তাকবির গরীব-ধনী সবার জন্য আমলের পথ।
- নেক কাজে এগিয়ে থাকার আগ্রহ সাহাবিদের জীবনে স্পষ্ট ছিল।
- হাদিসে সংখ্যার পার্থক্য এলে তা আলাদা করে উল্লেখ করা জ্ঞানের সততা।
