৫/২৬. অধ্যায়ঃ
সলাতের পর যিকির মুস্তাহাব এবং এর বিবরণ
সহিহ মুসলিম : ১২৩৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ১২৩৭
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا حَمْزَةُ الزَّيَّاتُ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مُعَقِّبَاتٌ لاَ يَخِيبُ قَائِلُهُنَّ - أَوْ فَاعِلُهُنَّ - ثَلاَثٌ وَثَلاَثُونَ تَسْبِيحَةً وَثَلاَثٌ وَثَلاَثُونَ تَحْمِيدَةً وَأَرْبَعٌ وَثَلاَثُونَ تَكْبِيرَةً فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ " .
কা’ব ইবনু ‘উজ্রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন। রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিছু দোয়া আছে প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি ঐগুলো পড়ে বা আমল করে সে কখনও নিরাশ বা ক্ষতিগ্রস্ত হয় না। দোয়াগুলো হলোঃ তেত্রিশবার তাসবিহ (সুবহানাল্লাহ, অর্থাৎ- আল্লাহর পবিত্রতা বর্ণনা করা) পড়া, তেত্রিশবার তাহমিদ (আলহামদুলিল্লাহ, অর্থাৎ- আল্লাহর প্রশংসা করা) পড়া এবং চৌত্রিশবার তাকবির (আল্লাহু আকবার, অর্থাৎ- আল্লাহর মহত্ব বর্ণনা করা) পড়া।
ইসলামী ফাউন্ডেশনঃ ১২২৬, ইসলামীক সেন্টারঃ ১২৩৮
