৫/৩১. অধ্যায়ঃ
পাঁচ ওয়াক্ত ফরয সলাতের সময়
সহিহ মুসলিম : ১২৬৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ১২৬৮
قَالَ عُرْوَةُ وَلَقَدْ حَدَّثَتْنِي عَائِشَةُ، زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا قَبْلَ أَنْ تَظْهَرَ .
উরওয়াহ্ হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর স্ত্রী আয়িশা (রাঃ) আমার কাছে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ (ﷺ) এমন সময় আসরের সালাত আদায় করতেন যখন সূর্যকিরণ তাঁর কামরার মধ্যে থাকত। তখনো তা দেয়ালের উপর উঠে যেত না।
ইসলামী ফাউন্ডেশনঃ ১২৫৫, ইসলামীক সেন্টারঃ ১২৬৮
