৫/৩১. অধ্যায়ঃ

পাঁচ ওয়াক্ত ফরয সলাতের সময়

সহিহ মুসলিমহাদিস নম্বর ১২৭৮

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، كِلاَهُمَا عَنِ الأَزْرَقِ، - قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الأَزْرَقُ، - حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَجُلاً سَأَلَهُ عَنْ وَقْتِ الصَّلاَةِ فَقَالَ لَهُ ‏"‏ صَلِّ مَعَنَا هَذَيْنِ ‏"‏ ‏.‏ يَعْنِي الْيَوْمَيْنِ فَلَمَّا زَالَتِ الشَّمْسُ أَمَرَ بِلاَلاً فَأَذَّنَ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الظُّهْرَ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ بَيْضَاءُ نَقِيَّةٌ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْفَجْرَ حِينَ طَلَعَ الْفَجْرُ فَلَمَّا أَنْ كَانَ الْيَوْمُ الثَّانِي أَمَرَهُ فَأَبْرَدَ بِالظُّهْرِ فَأَبْرَدَ بِهَا فَأَنْعَمَ أَنْ يُبْرِدَ بِهَا وَصَلَّى الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ أَخَّرَهَا فَوْقَ الَّذِي كَانَ وَصَلَّى الْمَغْرِبَ قَبْلَ أَنْ يَغِيبَ الشَّفَقُ وَصَلَّى الْعِشَاءَ بَعْدَ مَا ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ وَصَلَّى الْفَجْرَ فَأَسْفَرَ بِهَا ثُمَّ قَالَ ‏"‏ أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلاَةِ ‏"‏ ‏.‏ فَقَالَ الرَّجُلُ أَنَا يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ وَقْتُ صَلاَتِكُمْ بَيْنَ مَا رَأَيْتُمْ ‏"‏ ‏.

বুরায়দাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

জনৈক ব্যক্তি নবী (ﷺ)-কে সালাতের সময় সম্পর্কে জিজ্ঞেস করল। নবী (ﷺ) তাকে বললেন, "তুমি আমাদের সাথে দুই দিন সালাত আদায় কর।" লোকটি তাই করল। সূর্য যখন মাথার উপর থেকে হেলে পড়ল তখন নবী (ﷺ) বিলালকে আজান দিতে আদেশ করলেন। বিলাল আজান দিলেন। অতঃপর তিনি বিলালকে ইকামত দিতে বললে তিনি জোহরের সালাতের ইকামত দিলেন। অর্থাৎ, তখন নবী (ﷺ) জোহরের সালাত আদায় করলেন। এরপর আসরের সময় হলে তিনি বিলালকে আসরের সালাতের ইকামত দিতে বললেন। বিলাল ইকামত দিলেন। নবী (ﷺ) তখন আসরের সালাত আদায় করলেন। সূর্য তখনও বেশ উপরে ছিল এবং পরিষ্কার ও আলো ঝলমল দেখাচ্ছিল।তারপর নবী (ﷺ) বিলালকে মাগরিবের আজান দিতে বললেন এবং নবী (ﷺ) মাগরিবের সালাত আদায় করলেন, তখন সূর্য ডুবে গেছে। এরপর তিনি বিলালকে ইশার সালাতের ইকামত দিতে বললেন। বিলাল ইকামত দিলেন এবং সূর্যাস্তের পর পশ্চিম দিগন্তে যে সান্ধ্যকালীন লালিমা বা রক্তিম আভা দেখা যায় তা অন্তর্হিত হওয়ার পরপরই ইশার সালাত আদায় করলেন।পরে বিলালকে তিনি ফজরের সালাতের ইকামত দিতে বললেন এবং উষার অভ্যুদয়ের সাথে সাথেই ফজরের সালাত আদায় করলেন। দ্বিতীয় দিনে তিনি বিলালকে আদেশ করলেন এবং বেশ দেরি করে জোহরের সালাত আদায় করলেন। দ্বিতীয় দিনে তিনি এমন সময় আসরের সালাত আদায় করলেন, সূর্য তখনও বেশ উপরে ছিল, তবে আগের দিনের তুলনায় বেশ দেরি করে পড়লেন। তিনি সান্ধ্যকালীন গোধূলি বা লালিমা অন্তর্হিত হওয়ার পূর্বক্ষণে মাগরিবের সালাত আদায় করলেন।রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর ইশার সালাত আদায় করলেন এবং সর্বশেষ বেশ ফর্সা হয়ে গেলে ফজরের সালাত আদায় করলেন। এরপর নবী (ﷺ) জিজ্ঞেস করলেনঃ "সালাতের সময় সম্পর্কে জিজ্ঞেসকারী ব্যক্তি কোথায়?" লোকটি তখন বলল, "হে আল্লাহর রসূল! আমি উপস্থিত আছি।" তখন নবী (ﷺ) লোকটিকে বললেনঃ "দুই দিন যে দুইটি সময়ে আমি সালাত আদায় করলাম এরই মধ্যবর্তী সময়টুকু হলো সালাতের ওয়াক্তসমূহ।"

ইসলামী ফাউন্ডেশনঃ ১২৬৫, ইসলামীক সেন্টারঃ ১২৭৮

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন