১/৩২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৩৭ - বৃষ্টি, শোকর ও অকৃতজ্ঞতা

যে ব্যক্তি বলে ‘আমরা বৃষ্টিলাভ করেছি নক্ষত্রের গুনে’ তার কুফ্‌রীর বর্ণনা

বৃষ্টির সময় শোকর: নক্ষত্রের নামে নিয়ামত দেওয়া থেকে সতর্কতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৩৭

وَحَدَّثَنِي عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عِكْرِمَةُ، - وَهُوَ ابْنُ عَمَّارٍ - حَدَّثَنَا أَبُو زُمَيْلٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ، قَالَ مُطِرَ النَّاسُ عَلَى عَهْدِ النَّبِيِّ ﷺ فَقَالَ النَّبِيُّ ﷺ «أَصْبَحَ مِنَ النَّاسِ شَاكِرٌ وَمِنْهُمْ كَافِرٌ قَالُوا هَذِهِ رَحْمَةُ اللَّهِ . وَقَالَ بَعْضُهُمْ لَقَدْ صَدَقَ نَوْءُ كَذَا وَكَذَا». قَالَ فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ { فَلاَ أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ} حَتَّى بَلَغَ { وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ{

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর সময় লোকদের উপর বৃষ্টি হলে তিনি বললেন, ভোরবেলা কতক লোক (আল্লাহর) শোকরগুজার ও কৃতজ্ঞ হয় এবং তাদের কতক আবার অকৃতজ্ঞ হয়ে যায়। তাদের কিছু সংখ্যক বলে এটা (বৃষ্টি) আল্লাহর একান্ত অনুগ্রহ ও রহমতে বর্ষিত হয়েছে। আর তাদের কতক লোক বলে, অমুক অমুক নক্ষত্র সত্যে প্রমাণিত হলো। বর্ণনাকারী বলেন, এর পরিপ্রেক্ষিতে এ আয়াত নাযিল হলোঃ ‘না, আমি শপথ করছি তারকাসমূহের অবস্থিতি (স্থানের) ..... এখান থেকে ..... ‘তোমরা তোমাদের রিযককে মিথ্যা প্রতিপন্ন করছ”-(সূরা ওয়াকই’আহ, ৫৬ : ৭৫-৮২) এ পর্যন্ত নাযিল হয়।

ই.ফা. ১৩৮; ই.সে. ১৪২

সহীহ মুসলিম হাদিস ১৩৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, রসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সময়ে লোকদের উপর বৃষ্টি হলে তিনি বললেন, ভোরবেলা কিছু লোক শোকরগুজার ও কৃতজ্ঞ হয়, আর কিছু লোক অকৃতজ্ঞ হয়ে যায়। কেউ বলে, এটি আল্লাহর রহমত। আবার কেউ বলে, অমুক অমুক নক্ষত্র সত্য প্রমাণিত হলো। এরপর বর্ণনাকারী জানান, এ বিষয়ে সূরা ওয়াকিআহর কয়েকটি আয়াত নাজিল হয়, যেখানে তারকাসমূহের অবস্থান ও রিজককে মিথ্যা প্রতিপন্ন করার কথা এসেছে। হাদিসের মূল শিক্ষা খুব পরিষ্কার: বৃষ্টি আল্লাহর রহমত, তাই নিয়ামত পেলে শোকর করতে হবে। “শোকর”, “বৃষ্টি আল্লাহর রহমত” এবং “নক্ষত্রের প্রভাব”—এসব কীওয়ার্ড এই হাদিসের মূল বার্তা বহন করে। মুমিনের কাজ হলো নিয়ামতকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া, অন্য কিছুর নামে নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বৃষ্টি হলে আল্লাহর রহমত হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।
  • নক্ষত্রের নামে নিয়ামতকে ফিরিয়ে দেওয়া অকৃতজ্ঞতার পথ।
  • হাদিসে শোকর ও অকৃতজ্ঞতার পার্থক্য স্পষ্ট করা হয়েছে।
  • রিজিক ও বরকতের আসল দাতা আল্লাহ—এই বিশ্বাস রাখা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন