৫/৪৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৩৮৭ - ঘরে নফল সালাত ও বরকতের দোয়া

জামা‘আতে নাফ্‌ল সলাত এবং চাটাই, মুসল্লা ও কাপড় ইত্যাদি পবিত্র বস্তুর উপর সলাত আদায় জায়িয

ঘরে নফল সালাত ও পরিবারের জন্য বরকতের দোয়া

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৩৮৭

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ دَخَلَ النَّبِيُّ ﷺ عَلَيْنَا وَمَا هُوَ إِلاَّ أَنَا وَأُمِّي وَأُمُّ حَرَامٍ خَالَتِي فَقَالَ " قُومُوا فَلأُصَلِّيَ بِكُمْ " . فِي غَيْرِ وَقْتِ صَلاَةٍ فَصَلَّى بِنَا . فَقَالَ رَجُلٌ لِثَابِتٍ أَيْنَ جَعَلَ أَنَسًا مِنْهُ قَالَ جَعَلَهُ عَلَى يَمِينِهِ . ثُمَّ دَعَا لَنَا أَهْلَ الْبَيْتِ بِكُلِّ خَيْرٍ مِنْ خَيْرِ الدُّنْيَا وَالآخِرَةِ فَقَالَتْ أُمِّي يَا رَسُولَ اللَّهِ خُوَيْدِمُكَ ادْعُ اللَّهَ لَهُ . قَالَ فَدَعَا لِي بِكُلِّ خَيْرٍ وَكَانَ فِي آخِرِ مَا دَعَا لِي بِهِ أَنْ قَالَ " اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيهِ " .

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন নবী (ﷺ) আমাদের বাড়িতে আসলেন। তখন সেখানে শুধু আমি, আমার মা এবং আমার খালা উম্মু হারাম ছিলেন। তিনি (ﷺ) [আমাদের লক্ষ্য করে বললেন,] উঠো, আমি তোমাদের নিয়ে সালাত আদায় করব। তখন কোন ফরজ সালাতের ওয়াক্ত ছিল না। তিনি (ﷺ) আমাদের নিয়ে সালাত আদায় করলেন। জনৈক ব্যক্তি (হাদীস বর্ণনাকারী) সাবিতকে জিজ্ঞেস করলেন, তিনি (ﷺ) আনাসকে তাঁর কোন্‌ পাশে দাঁড় করিয়েছিলেন? তিনি (সাবিত) বললেনঃ তিনি (ﷺ) তাকে ডান পাশে দাঁড় করিয়েছিলেন।অতঃপর তিনি (ﷺ) আমাদের পরিবারের সবার জন্য দুনিয়া ও আখিরাতের সব রকম কল্যাণের জন্য দোয়া করলেন। আমার মাতা তখন বললেন, হে আল্লাহর রাসূল! আপনার এ ক্ষুদ্র খাদিমের (আনাসের) জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তিনি (ﷺ) আমার জন্য সব রকমের কল্যাণের দোয়া করলেন। দোয়ার শেষভাগে তিনি (ﷺ) যা বললেন তা হলো : হে আল্লাহ! তার সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দাও এবং এতে তাকে বারাকাত দান করো।

ই.ফা. ১৩৭৪, ই.সে. ১৩৮৬

সহীহ মুসলিম হাদিস ১৩৮৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে দেখা যায়, নবী (صلى الله عليه وسلم) একদিন আনাস (রা.)-এর ঘরে এসে ফরজ সালাতের সময় না হয়েও তাঁদের নিয়ে সালাত আদায় করেন। এতে ঘরে নফল সালাত আদায় এবং পরিবারকে নিয়ে ইবাদতের সুন্দর দিকটি ফুটে ওঠে। আনাস (রা.)-কে তিনি নিজের ডান পাশে দাঁড় করান, আর সালাত শেষে পরিবারের জন্য দুনিয়া ও আখিরাতের সব কল্যাণের দোয়া করেন। এরপর আনাস (রা.)-এর মা তাঁর ছোট খাদিমের জন্য দোয়া চাইলে নবী (صلى الله عليه وسلم) তাঁর জন্য সম্পদ, সন্তান এবং তাতে বরকতের দোয়া করেন। এখানে মূল শিক্ষা হলো—সালাত, পরিবার, দোয়া এবং বরকত একসাথে একজন মুমিনের জীবনে গভীর গুরুত্ব রাখে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফরজ সালাতের বাইরে ঘরে নফল সালাত আদায় করা নবী (صلى الله عليه وسلم)-এর আমল থেকে প্রমাণিত।
  • পরিবারের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ চেয়ে দোয়া করা সুন্দর সুন্নাহ।
  • সন্তান, সম্পদ ও জীবনের বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করা যায়।
  • ইমামের সাথে একজন পুরুষ দাঁড়ালে তাকে ডান পাশে দাঁড় করানো হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন