৫/৫০. অধ্যায়ঃ
মাসজিদের দিকে অধিক পদচারণা ও যাতায়াতের ফাযীলত
সহিহ মুসলিম : ১৪০৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৪০৬
حَدَّثَنَا عَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ كَهْمَسًا، يُحَدِّثُ عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَتَحَوَّلُوا، إِلَى قُرْبِ الْمَسْجِدِ . - قَالَ - وَالْبِقَاعُ خَالِيَةٌ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " يَا بَنِي سَلِمَةَ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ " . فَقَالُوا مَا كَانَ يَسُرُّنَا أَنَّا كُنَّا تَحَوَّلْنَا .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
বানু সালিমাহ গোত্রের লোকজন মসজিদে নববীর কাছে এসে উক্ত খালি স্থানে বসতি স্থাপন করতে মনস্থ করল। মসজিদে নববীর পাশে কিছু খালি জায়গা ছিল। বিষয়টি নবী (ﷺ)-এর কাছে পৌঁছালে তিনি তাদেরকে সম্বোধন করে বললেনঃ হে বানু সালিমাহ গোত্রের লোকজন! তোমরা তোমাদের বর্তমান ঘরবাড়িতেই থাকো। সালাতের জন্য মসজিদে আসতে তোমাদের প্রতিটি পদক্ষেপ (পদক্ষেপের বিনিময়ে সওয়াব) লিখিত হয়। নবী (ﷺ)-এর কথা শুনে তারা বললঃ আমরা এতে (এ কথায় এত খুশি হলাম যে) আমাদের বাড়িঘর স্থানান্তরিত করে মসজিদে কাছে আসলেও তত খুশি হতাম না।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৩৯২, ইসলামীক সেন্টারঃ ১৪০৪
