৫/৫৩. অধ্যায়ঃ
ইমামতির জন্য বেশী যোগ্য কে ?
সহিহ মুসলিম : ১৪১৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৪১৮
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ كِلاَهُمَا عَنْ أَبِي خَالِدٍ، - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، - عَنِ الأَعْمَشِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَجَاءٍ، عَنْ أَوْسِ بْنِ ضَمْعَجٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ فَإِنْ كَانُوا فِي السُّنَّةِ سَوَاءً فَأَقْدَمُهُمْ هِجْرَةً فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً فَأَقْدَمُهُمْ سِلْمًا وَلاَ يَؤُمَّنَّ الرَّجُلُ الرَّجُلَ فِي سُلْطَانِهِ وَلاَ يَقْعُدْ فِي بَيْتِهِ عَلَى تَكْرِمَتِهِ إِلاَّ بِإِذْنِهِ " . قَالَ الأَشَجُّ فِي رِوَايَتِهِ مَكَانَ سِلْمًا سِنًّا .
আবূ মাস’ঊদ আল আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) একদিন আমাদেরকে বললেনঃ যে সর্বাপেক্ষা বেশি কুরআনের পাঠক ও কুরআনের জ্ঞানের অধিকারী সে-ই কওমের (লোকজনের) ইমামত করবে। সবাই যদি কুরআনের জ্ঞানের সমপর্যায়ের হয় সেক্ষেত্রে যে ব্যক্তি সুন্নাহ সম্পর্কে অধিক পরিজ্ঞাত হবে সে-ই ইমামত করবে। সুন্নাহর জ্ঞানেরও সবাই সমান হলে হিজরতে যে অগ্রগামী সে ইমামত করবে। কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির নিজস্ব প্রভাবাধীন এলাকায় ইমামত করবে না কিংবা তার অনুমতি ছাড়া তার বাড়িতে তার বিছানায় বসবে না। বর্ণনাকারী আশাজ্জ তার বর্ণনায় (ইসলাম) শব্দের স্থানে (বয়স) শব্দ উল্লেখ করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪০৪, ইসলামীক সেন্টারঃ ১৪১৬
