৫/৫৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৪২১ - পরিবারে ফিরে ইসলাম শেখানোর নির্দেশ

ইমামতির জন্য বেশী যোগ্য কে?

পরিবারকে ইসলাম শেখানো ও জামাতে সালাতের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৪২১

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، قَالَ أَتَيْنَا رَسُولَ اللَّهِ ﷺ وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً وَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ رَحِيمًا رَقِيقًا فَظَنَّ أَنَّا قَدِ اشْتَقْنَا أَهْلَنَا فَسَأَلَنَا عَنْ مَنْ تَرَكْنَا مِنْ أَهْلِنَا فَأَخْبَرْنَاهُ فَقَالَ «ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ فَأَقِيمُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ ثُمَّ لْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ».

মালিক ইবনু হুওয়াইরিস (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা প্রায় এ বয়সের কিছু যুবক রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এসে বিশরাত (অর্থাৎ-বিশদিন) অবস্থান করলাম। রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন অত্যন্ত দয়ালু ও নম্র হৃদয়। তিনি বুঝতে পারলেন যে, আমরা আমাদের পরিবারের লোকজনের প্রতি আগ্রহী হয়ে পড়েছি। তাই নিজ পরিবারে আমরা কাকে কাকে রেখে গিয়েছি এ বিষয়ে তিনি আমাদের জিজ্ঞেস করলে আমরা তাঁকে সে বিষয়ে অবহিত করলাম। তখন তিনি বললেনঃ ঠিক আছে, তোমরা নিজ পরিবার-পরিজনের কাছে ফিরে যাও এবং তাদের মধ্যে অবস্থান করে তাদেরকে ইসলাম সম্পর্কে শিক্ষাদান করো। আর এ বিষয়ে তাদেরকে বিভিন্ন কাজ করতে আদেশ করো। আর সালাতের সময় হলে তোমাদের কেউ আযান দিবে। তবে বয়সে যে সবার বড় সে ইমামাত করবে। [১]

[১]এক্ষেত্রে বয়সে বড় হওয়াকেই প্রাধান্য দেয়া হয়েছে কারণ তাদের হিজরাত, ইসলাম গ্রহণ, রাসূলুল্লাহ (ﷺ) –এর সাহচর্য এবং বিশদিন অবস্থান - এ সকল বৈশিষ্ট্যে তারা সমান ছিল একমাত্র বয়স ব্যতীত।ই.ফা. ১৪০৭, ই.সে. ১৪১৯

সহীহ মুসলিম হাদিস ১৪২১-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর দয়া, শিক্ষা পদ্ধতি এবং সালাতের শৃঙ্খলা একসঙ্গে এসেছে। কিছু সমবয়সী যুবক রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বিশ রাত অবস্থান করেন। নবী (صلى الله عليه وسلم) ছিলেন দয়ালু ও কোমল হৃদয়ের। তিনি বুঝলেন, তারা পরিবারের জন্য আগ্রহী হয়ে পড়েছে। তাই তিনি তাদের পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলেন এবং পরে বললেন, তোমরা পরিবারে ফিরে যাও, তাদের মধ্যে অবস্থান করো, তাদের ইসলাম শিক্ষা দাও এবং প্রয়োজনীয় কাজের নির্দেশ দাও। সালাতের সময় হলে তাদের একজন আজান দেবে এবং বয়সে যে বড় সে ইমামত করবে। এই হাদিসে পরিবারে দ্বীন শেখানোর গুরুত্ব আছে। একই সঙ্গে দেখা যায়, নবী (صلى الله عليه وسلم) মানুষের মন বুঝতেন এবং সহজভাবে দায়িত্ব দিতেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পরিবারে ফিরে ইসলাম শেখানো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
  • সালাতের সময় আজান দেওয়ার শিক্ষা এই হাদিসে এসেছে।
  • সমবয়সী দলের মধ্যে বড়জনকে ইমাম করার নির্দেশ এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم)-এর আচরণে দয়া ও কোমলতা স্পষ্ট।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন