১/৩৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৪৪ - নারীদের দান ও ইসতিগফার

আনুগত্যের ত্রুটিতে ঈমান হ্রাস পাওয়া এবং আল্লাহর সাথে কুফরী করা ছাড়াও অকৃতজ্ঞতা ও অন্যের অনুগ্রহকে অস্বীকার করার মতো অর্থেও কুফর শব্দটি প্রযোজ্য হয়

নারীদের দান ও ইসতিগফার: অভিশাপ ও অকৃতজ্ঞতা থেকে সতর্কতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৪৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ الْمِصْرِيُّ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُ قَالَ " يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ وَأَكْثِرْنَ الاِسْتِغْفَارَ فَإِنِّي رَأَيْتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ " .فَقَالَتِ امْرَأَةٌ مِنْهُنَّ جَزْلَةٌ وَمَا لَنَا يَا رَسُولَ اللَّهِ أَكْثَرَ أَهْلِ النَّارِ . قَالَ " تُكْثِرْنَ اللَّعْنَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ وَمَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَغْلَبَ لِذِي لُبٍّ مِنْكُنَّ " . قَالَتْ يَا رَسُولَ اللَّهِ وَمَا نُقْصَانُ الْعَقْلِ وَالدِّينِ قَالَ " أَمَّا نُقْصَانُ الْعَقْلِ فَشَهَادَةُ امْرَأَتَيْنِ تَعْدِلُ شَهَادَةَ رَجُلٍ فَهَذَا نُقْصَانُ الْعَقْلِ وَتَمْكُثُ اللَّيَالِيَ مَا تُصَلِّي وَتُفْطِرُ فِي رَمَضَانَ فَهَذَا نُقْصَانُ الدِّينِ " .وَحَدَّثَنِيهِ أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ بَكْرِ بْنِ مُضَرَ، عَنِ ابْنِ الْهَادِ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ.

‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে রমণীগণ! তোমরা দান করতে থাকো এবং বেশি করে ইসতিগফার কর। কেননা, আমি দেখেছি যে, জাহান্নামের অধিবাসীদের বেশির ভাগই নারী। জনৈকা বুদ্ধিমতী মহিলা প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল! জাহান্নামে আমাদের সংখ্যাগরিষ্ঠতার কারণ কি? তিনি বললেনঃ তোমরা বেশি বেশি অভিশাপ দিয়ে থাক এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। আর দ্বীন ও জ্ঞান-বুদ্ধিতে ত্রুটিপূর্ণ কোন সম্প্রদায়, জ্ঞানীদের উপর তোমাদের চাইতে প্রভাব বিস্তারকারী আর কাউকে আমি দেখিনি।প্রশ্নকারিণী জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! জ্ঞান-বুদ্ধিতে ও দ্বীনে আমাদের কমতি কিসে? তিনি বললেন, তোমাদের বুদ্ধির ত্রুটির প্রমাণ হলো দু’জন স্ত্রী লোকের সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান। আর স্ত্রীলোক (প্রতি মাসে) কয়েক দিন সালাত থেকে বিরত থাকে আর রামাযান মাসে সিয়াম ভঙ্গ করে; (ঋতুবতী হওয়ার কারণে) এটাই দ্বীনের ত্রুটি।আবূ তাহির ইবনু হাদ-এর সূত্রে এ সানাদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।

ই.ফা. ১৪৫; ই.সে. ১৪৯-১৫০

সহীহ মুসলিম হাদিস ১৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রসূলুল্লাহ صلى الله عليه وسلم নারীদের উদ্দেশে বলেছেন, তোমরা দান করতে থাকো এবং বেশি করে ইসতিগফার করো। এরপর তিনি বলেছেন, তিনি জাহান্নামের অধিবাসীদের মধ্যে নারীদের সংখ্যা বেশি দেখেছেন। একজন বুদ্ধিমতী মহিলা কারণ জানতে চাইলে নবী صلى الله عليه وسلم বলেন, তারা বেশি বেশি অভিশাপ দেয় এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর জ্ঞান-বুদ্ধি ও দ্বীনের কমতির ব্যাখ্যাও হাদিসে এসেছে: দুই নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান, আর ঋতুর কারণে তারা কিছু দিন সালাত থেকে বিরত থাকে এবং রমজানে রোজা ভঙ্গ করে। এই হাদিসের মূল শিক্ষা হলো “দান”, “ইসতিগফার”, “অভিশাপ থেকে বাঁচা” এবং “স্বামীর প্রতি অকৃতজ্ঞতা”। ব্যাখ্যায় অতিরিক্ত দাবি না করে বলা যায়, নবী صلى الله عليه وسلم এখানে সংশোধনের পথও দেখিয়েছেন—দান ও ইসতিগফার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দান ও ইসতিগফারকে সংশোধনের পথ হিসেবে বলা হয়েছে।
  • বেশি অভিশাপ দেওয়া নিন্দিত অভ্যাস।
  • স্বামীর প্রতি অকৃতজ্ঞতা থেকে সতর্ক করা হয়েছে।
  • ঋতুর কারণে সালাত ও রোজার যে বিরতি আসে, সেটি হাদিসে দ্বীনের কমতির ব্যাখ্যায় এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন