৫/৫৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৪৫৪ - ঘুম বা ভুলে সালাত ছুটলে

যে সলাত আদায় করা সম্ভব হয়নি এবং তা করার (সম্পাদনের) ব্যাপারে তাড়াতাড়ি করা মুস্তাহাব

ঘুম বা ভুলে সালাত ছুটে গেলে করণীয়

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৪৫৪

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ نَبِيُّ اللَّهِ ﷺ «مَنْ نَسِيَ صَلاَةً أَوْ نَامَ عَنْهَا فَكَفَّارَتُهَا أَنْ يُصَلِّيَهَا إِذَا ذَكَرَهَا» .

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেছেন, কেউ কোন সলাত আদায় করতে ভুলে গেলে অথবা ঘুমিয়ে পড়লে তার কাফফারাহ্ হলো যখনই স্মরণ হবে তখনই তা আদায় করে নিবে। (ই. ফা. ১৪৩৮, ই. সে. ১৪৪৮) ১৪৫৫. নাস্‌র ইবনু 'আলী আল জাহ্‌যামী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কেউ ঘুম থেকে জাগতে না পারার কারনে সলাত আদায় করতে না পারলে অথবা সলাত আদায় করতে ভুলে গেলে যখনই স্মরণ হবে তখনই সলাত আদায় করবে। কেননা, মহান পরাক্রমশালী আল্লাহ বলেনঃ '' আমার স্মরণের জন্য সলাত আদায় করো ''- (সূরা ত্ব-হা ২০ : ১৪) (ই. ফা. ১৪৩৯,ই.সে. ১৪৪৯) [বিঃদ্রঃ হাদিস নং ১৪৫৫ দুইবার এসেছে, তাই প্রথমটি হাদিস নং ১৪৫৪ এর সাথে সংযুক্ত করে দেওয়া হল।]

সহীহ মুসলিম হাদিস ১৪৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুইটি অবস্থা একসাথে বলা হয়েছে: কেউ সালাত আদায় করতে ভুলে গেলে, অথবা ঘুমিয়ে পড়ার কারণে সালাত আদায় করতে না পারলে। উভয় অবস্থায় করণীয় একটাই—যখন স্মরণ হবে বা ঘুম থেকে জাগবে, তখনই সালাত আদায় করবে। হাদিসে এটিকেই কাফফারা বলা হয়েছে। এখানে কোনো আলাদা দান, শাস্তি বা অতিরিক্ত আমলের কথা বলা হয়নি। তাই এই হাদিস মুসলিমদের জন্য সহজ ও পরিষ্কার নির্দেশনা দেয়। ঘুমিয়ে নামাজ মিস, ভুলে নামাজ ছুটে যাওয়া, কাযা সালাত এবং স্মরণ হলে সালাত আদায়—এসব বিষয়ের মূল দলিল হিসেবে এই হাদিস গুরুত্বপূর্ণ। শেষে কুরআনের আয়াতও এসেছে: “আমার স্মরণের জন্য সালাত আদায় করো।”

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঘুমের কারণে সালাত ছুটে গেলে জেগে উঠেই আদায় করতে হয়।
  • ভুলে গেলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সালাত পড়তে হয়।
  • এই অবস্থার কাফফারা হলো সালাত আদায় করা।
  • সালাত আল্লাহর স্মরণে ফিরে আসার মাধ্যম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন