৬/৪. অধ্যায়ঃ
সফরে সওয়ারী জন্তুর উপর নাফ্ল সলাত আদায় বৈধ, তারটি মুখটি যেদিকে হোক না কেন
সহিহ মুসলিম : ১৪৯৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৪৯৯
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي عَلَى حِمَارٍ وَهُوَ مُوَجِّهٌ إِلَى خَيْبَرَ .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ হতে বর্ণিতঃ
আমি রসূলুল্লাহ (ﷺ)-কে একটি গাধার পিঠে আরোহণ করে খায়বারের দিকে মুখ করে সালাত আদায় করতে দেখেছি।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪৮৪, ইসলামীক সেন্টারঃ ১৪৯২
