৬/৪. অধ্যায়ঃ
সফরে সওয়ারী জন্তুর উপর নাফ্ল সলাত আদায় বৈধ, তারটি মুখটি যেদিকে হোক না কেন
সহিহ মুসলিম : ১৫০১
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৫০১
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ حَيْثُمَا تَوَجَّهَتْ بِهِ . قَالَ عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ كَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُ ذَلِكَ .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
সওয়ারীর মুখ যেদিকেই থাক না কেন রসূলুল্লাহ (ﷺ) (সফরে) সওয়ারীর পিঠে সালাত আদায় করতেন। আবদুল্লাহ ইবনু দীনার বলেছেন: আবদুল্লাহ ইবনু উমরও এরূপ করতেন।
অর্থাৎ সফরে তিনি সওয়ারীর পিঠে আরোহণরত অবস্থায় নাফ্ল সলাত আদায় করতেন। সওয়ারী কোন্ দিকে মুখ করে চলছে তাতে কোন দোষ আছে বলে মনে করতেন না।
