৬/৪. অধ্যায়ঃ
সফরে সওয়ারী জন্তুর উপর নাফ্ল সলাত আদায় বৈধ, তারটি মুখটি যেদিকে হোক না কেন
সহিহ মুসলিম : ১৫০৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৫০৪
وَحَدَّثَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ، وَحَرْمَلَةُ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ أَنَّهُ، رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي السُّبْحَةَ بِاللَّيْلِ فِي السَّفَرِ عَلَى ظَهْرِ رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ .
আবদুল্লাহ ইবনু 'আমির ইবনু রবী'আহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি সফররত অবস্থায় রসূলুল্লাহ (ﷺ)-কে রাতের বেলা নফল সালাত সওয়ারির পিঠে বসে যেদিকে সওয়ারির মুখ ছিল সেদিকে মুখ করে আদায় করতে দেখেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪৮৯, ইসলামীক সেন্টারঃ ১৪৯৭
