৬/৪. অধ্যায়ঃ
সফরে সওয়ারী জন্তুর উপর নাফ্ল সলাত আদায় বৈধ, তারটি মুখটি যেদিকে হোক না কেন
সহিহ মুসলিম : ১৫০৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৫০৩
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُسَبِّحُ عَلَى الرَّاحِلَةِ قِبَلَ أَىِّ وَجْهٍ تَوَجَّهَ وَيُوتِرُ عَلَيْهَا غَيْرَ أَنَّهُ لاَ يُصَلِّي عَلَيْهَا الْمَكْتُوبَةَ .
আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
সওয়ারী যে দিকেই মুখ করে চলুক না কেন রসূলুল্লাহ (ﷺ) সওয়ারীর উপর বসে নফল সালাত আদায় করতেন এবং সওয়ারীর উপরেই বিতর সালাত আদায় করতেন। তবে তিনি (ﷺ) সওয়ারীর উপর ফরজ সালাত আদায় করতেন না।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪৮৮, ইসলামীক সেন্টারঃ ১৪৯৬
