৬/৬. অধ্যায়ঃ
আবাসে দু' ওয়াক্তের সলাত একত্রে আদায়
সহিহ মুসলিম : ১৫১৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৫১৫
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - حَدَّثَنَا قُرَّةُ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ، حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَمَعَ بَيْنَ الصَّلاَةِ فِي سَفْرَةٍ سَافَرَهَا فِي غَزْوَةِ تَبُوكَ فَجَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ . قَالَ سَعِيدٌ فَقُلْتُ لاِبْنِ عَبَّاسٍ مَا حَمَلَهُ عَلَى ذَلِكَ قَالَ أَرَادَ أَنْ لاَ يُحْرِجَ أُمَّتَهُ .
আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তাবূক যুদ্ধকালে কোন এক সফরে রসূলুল্লাহ (ﷺ) (একাধিক) সালাত একসাথে করেছিলেন। সুতরাং তিনি যুহর এবং আসরের আর মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করেছিলেন। সাঈদ ইবনে যুবায়র বর্ণনা করেছেন- আমি আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলাম যে, তিনি কী কারণে এরূপ করেছিলেন? জবাবে সাঈদ ইবনে যুবায়র বললেন রসূলুল্লাহ (ﷺ) তাঁর উম্মতকে বাধ্য করতে বা কষ্ট দিতে চাননি।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৫০০, ইসলামীক সেন্টারঃ ১৫০৯
