৬/৬. অধ্যায়ঃ
আবাসে দু' ওয়াক্তের সলাত একত্রে আদায়
সহিহ মুসলিম : ১৫১৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৫১৪
وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، وَعَوْنُ بْنُ سَلاَّمٍ، جَمِيعًا عَنْ زُهَيْرٍ، - قَالَ ابْنُ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ، - حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا بِالْمَدِينَةِ فِي غَيْرِ خَوْفٍ وَلاَ سَفَرٍ . قَالَ أَبُو الزُّبَيْرِ فَسَأَلْتُ سَعِيدًا لِمَ فَعَلَ ذَلِكَ فَقَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ كَمَا سَأَلْتَنِي فَقَالَ أَرَادَ أَنْ لاَ يُحْرِجَ أَحَدًا مِنْ أُمَّتِهِ .
আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
সফররত বা ভীতিকর অবস্থা ছাড়াই রসূলুল্লাহ (ﷺ) মদীনায় অবস্থানকালে যুহর এবং আসরের সালাত একসাথে আদায় করেছেন। আবূ যুবায়ের বলেছেন : (এ হাদীস শুনে) আমি সাঈদ ইবন যুবায়েরকে জিজ্ঞেস করলাম যে, রসূলুল্লাহ (ﷺ) এরূপ করেছেন? তিনি বললেন : তুমি যেন আমাকে জিজ্ঞেস করলে আমিও তেমনি আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-কে (বিষয়টি) জিজ্ঞেস করেছিলাম। জবাবে তিনি আমাকে বলেছিলেন, এ দ্বারা রসূলুল্লাহ (ﷺ)-এর ইচ্ছা ছিল তাঁর উম্মতের মনে যেন কোন প্রকার দ্বিধা-দ্বন্দ্ব না থাকে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪৯৯, ইসলামীক সেন্টারঃ ১৫০৮[২৭] এ মর্মে দু'টি উল্লেখযোগ্য মত হ'ল- (১) এ হাদীস অসুস্থতাজনিত অবস্থার উপর প্রযোজ্য-এটা আহমাদ বিন হাম্বাল ও কাজী হুসায়ন (রহঃ)-এর অভিমত। (২) ইবনু সীরীন এবং কতক মালিকী ও শাফি'ঈ বিদ্বানের মতে অভ্যাসে পরিণত না করে একান্ত প্রয়োজনে যুহর, 'আস্র একত্রে এবং মাগরিব 'ইশা একত্রে আদায় করা এ হাদীস অনুপাতে জায়িয।
