৬/৬. অধ্যায়ঃ
আবাসে দু' ওয়াক্তের সলাত একত্রে আদায়
সহিহ মুসলিম : ১৫১৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৫১৮
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ - وَاللَّفْظُ لأَبِي كُرَيْبٍ - قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، كِلاَهُمَا عَنِ الأَعْمَشِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَمَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمَدِينَةِ فِي غَيْرِ خَوْفٍ وَلاَ مَطَرٍ . فِي حَدِيثِ وَكِيعٍ قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ لِمَ فَعَلَ ذَلِكَ قَالَ كَىْ لاَ يُحْرِجَ أُمَّتَهُ . وَفِي حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ قِيلَ لاِبْنِ عَبَّاسٍ مَا أَرَادَ إِلَى ذَلِكَ قَالَ أَرَادَ أَنْ لاَ يُحْرِجَ أُمَّتَهُ .
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
মদীনায় অবস্থানরত কোন ভীতিকর পরিস্থিতি কিংবা বৃষ্টি-বাদল ছাড়া রসূলুল্লাহ (ﷺ) যুহর, আসর, মাগরিব এবং ইশার সালাত আদায় করেছেন। ওয়াকী’ বর্ণিত হাদীসে এ কথার উল্লেখ রয়েছে যে, সাঈদ ইবন যুবাইর বলেছেন- আমি আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-কে বললাম, রসূলুল্লাহ (ﷺ) এরূপ করেছেন এজন্যে যাতে তাঁর উম্মাতের কোন কষ্ট না হয়। তবে আবূ মু'আবিয়াহ বর্ণিত হাদীসে আছে যে, আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-কে বলা হল- রসূলুল্লাহ (ﷺ) কী উদ্দেশ্যে এরূপ করেছেন? জবাবে আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) বললেনঃ তিনি (ﷺ) চেয়েছেন তাঁর উম্মাতের যেন কোন কষ্ট না হয়।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৫০৩ ইসলামীক সেন্টারঃ ১৫১২
