৬/৬. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৫১৯ - আট ও সাত রাকাত একসাথে

আবাসে দু’ ওয়াক্তের সলাত একত্রে আদায়

আট রাকাত ও সাত রাকাত একসাথে আদায়ের হাদিস

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৫১৯

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ ﷺ ثَمَانِيًا جَمِيعًا وَسَبْعًا جَمِيعًا . قُلْتُ يَا أَبَا الشَّعْثَاءِ أَظُنُّهُ أَخَّرَ الظُّهْرَ وَعَجَّلَ الْعَصْرَ وَأَخَّرَ الْمَغْرِبَ وَعَجَّلَ الْعِشَاءَ . قَالَ وَأَنَا أَظُنُّ ذَاكَ .

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) -এর পিছনে আট রাক‘আত (ফারয্‌) সালাত এবং একত্রে সাত রাক‘আত সালাত আদায় করেছি। আমি বললামঃ হে আবুশ্‌ শা’সা! আমার মনে হয় নবী (ﷺ) যুহরের সালাত দেরি করে শেষ ওয়াক্তে এবং ‘আস্‌রের সালাত প্রথমভাগে আদায় করেছেন। আর তেমনি মাগরিবের সালাত দেরি করে এবং ‘ইশার সালাত প্রথমভাগে আদায় করেছেন। এ কথা শুনে তিনি বললেন, আমিও তাই মনে করি।

ই.ফা. ১৫০৪, ই.সে. ১৫১৩

সহীহ মুসলিম হাদিস ১৫১৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবন আব্বাস (রাঃ) বলেন, তিনি নবী (صلى الله عليه وسلم)-এর পিছনে আট রাকাত ফরজ সালাত একসাথে এবং সাত রাকাত সালাত একসাথে আদায় করেছেন। এরপর বর্ণনাকারী ধারণা করেন, নবীজি (صلى الله عليه وسلم) যুহর দেরি করে শেষ সময়ে এবং আসর প্রথম সময়ে আদায় করেছেন। একইভাবে মাগরিব দেরি করে এবং ইশা প্রথম সময়ে আদায় করেছেন। আবু শা'সা বলেন, তিনিও তাই মনে করেন। এখানে মূল বিষয় হলো জমা সালাতের ধরন এবং সময়ের কাছাকাছি আদায়। হাদিসে যে অংশটি ধারণা হিসেবে এসেছে, তা নিশ্চিত ভাষায় বলা উচিত নয়। তাই ব্যাখ্যায় সরাসরি বর্ণনা ও বর্ণনাকারীর অনুমান আলাদা করে বোঝা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর পিছনে আট ও সাত রাকাত একসাথে আদায়ের বর্ণনা আছে।
  • যুহর-আসর ও মাগরিব-ইশার সময় কাছাকাছি করা নিয়ে বর্ণনাকারীর ধারণা এসেছে।
  • হাদিস বোঝার সময় সরাসরি বক্তব্য ও অনুমান আলাদা রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন