৬/১৭. অধ্যায়ঃ
রাতের সলাত, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সলাতের রাক‘আত সংখ্যা, বিত্র সলাত এক রাক’আত এবং এক রাক’আত সলাত আদায় সহীহ্ সাব্যস্ত
সহিহ মুসলিম : ১৬০৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৬০৩
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِيمَا بَيْنَ أَنْ يَفْرُغَ مِنْ صَلاَةِ الْعِشَاءِ - وَهِيَ الَّتِي يَدْعُو النَّاسُ الْعَتَمَةَ - إِلَى الْفَجْرِ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يُسَلِّمُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ وَيُوتِرُ بِوَاحِدَةٍ فَإِذَا سَكَتَ الْمُؤَذِّنُ مِنْ صَلاَةِ الْفَجْرِ وَتَبَيَّنَ لَهُ الْفَجْرُ وَجَاءَهُ الْمُؤَذِّنُ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ثُمَّ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ لِلإِقَامَةِ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রী ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) ইশা সালাত ও ফজরের সালাতের মধ্যবর্তী সময়ে এগারো রাকাত সালাত আদায় করতেন। এর মধ্যে এক রাকাত বিতর আদায় করতেন এবং প্রতি দু রাকাতে সালাম ফিরাতেন। ইশার সালাতকে লোকজন ঐ সময়ে আতামা বলত। মুয়াজ্জিন আজান দিয়ে শেষ করলে এবং ফজরের সময় স্পষ্ট হয়ে উঠলে মুয়াজ্জিন রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসত। তখন তিনি সংক্ষিপ্তভাবে দু রাকাত সালাত আদায় করতেন। এরপর ডান কাত হয়ে শুয়ে পড়তেন। পরে মুয়াজ্জিন পুনরায় ইকামতের জন্য আসত (তখন উঠে তিনি সালাত আদায় করতেন)।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৫৮৮, ইসলামীক সেন্টারঃ ১৫৯৫
