৬/১৭. অধ্যায়ঃ
রাতের সলাত, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সলাতের রাক‘আত সংখ্যা, বিত্র সলাত এক রাক’আত এবং এক রাক’আত সলাত আদায় সহীহ্ সাব্যস্ত
সহিহ মুসলিম : ১৬১৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৬১৩
وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَأَلْتُ الأَسْوَدَ بْنَ يَزِيدَ عَمَّا حَدَّثَتْهُ عَائِشَةُ، عَنْ صَلاَةِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ كَانَ يَنَامُ أَوَّلَ اللَّيْلِ وَيُحْيِي آخِرَهُ ثُمَّ إِنْ كَانَتْ لَهُ حَاجَةٌ إِلَى أَهْلِهِ قَضَى حَاجَتَهُ ثُمَّ يَنَامُ فَإِذَا كَانَ عِنْدَ النِّدَاءِ الأَوَّلِ - قَالَتْ - وَثَبَ - وَلاَ وَاللَّهِ مَا قَالَتْ قَامَ - فَأَفَاضَ عَلَيْهِ الْمَاءَ - وَلاَ وَاللَّهِ مَا قَالَتِ اغْتَسَلَ . وَأَنَا أَعْلَمُ مَا تُرِيدُ - وَإِنْ لَمْ يَكُنْ جُنُبًا تَوَضَّأَ وُضُوءَ الرَّجُلِ لِلصَّلاَةِ ثُمَّ صَلَّى الرَّكْعَتَيْنِ .
আবূ ইসহাক্ব (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আয়িশা (রাঃ)-কে আসওয়াদ ইবন ইয়াযিদ-এর কাছে বর্ণিত রসূলুল্লাহ (ﷺ)-এর সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন: রসূলুল্লাহ (ﷺ) রাতের প্রথমভাগে ঘুমাতেন এবং শেষভাগে জাগতেন। এ সময়ে যদি স্ত্রীদের সাহচর্য লাভের প্রয়োজন হত তাহলে তা পূরণ করতেন এবং এরপর আবার ঘুমাতেন। ফজরের আজানের সময় (তাহাজ্জুদের ওয়াক্তে) তিনি তাড়াহুড়া করে উঠতেন। আল্লাহর শপথ! তিনি [আয়িশা (রাঃ)] বলেননি যে, তিনি গোসল করতেন। তার উদ্দেশ্য আমি ভাল করেই জানতাম। তিনি অপবিত্র না হয়ে থাকলে, কোনো লোক শুধু সালাতের জন্য যেভাবে ওজু করে থাকে সেভাবে ওজু করতেন এবং তারপর ফজরের দুই রাকাত সালাত আদায় করতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৫৯৮, ইসলামীক সেন্টারঃ ১৬০৫
