৬/২৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৬৭০ - সাতাশ রমজান ও কদরের রাত
রমাযানে তারাবীহ সলাত আদায় করা প্রসঙ্গে উৎসাহ প্রদান করা
লাইলাতুল কদর ও সাতাশ রমজানের আলামত
সহীহ মুসলিম : ১৬৭০
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৬৭০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي عَبْدَةُ، عَنْ زِرٍّ، قَالَ سَمِعْتُ أُبَىَّ بْنَ كَعْبٍ، يَقُولُ - وَقِيلَ لَهُ إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ يَقُولُ مَنْ قَامَ السَّنَةَ أَصَابَ لَيْلَةَ الْقَدْرِ - فَقَالَ أُبَىٌّ وَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ إِنَّهَا لَفِي رَمَضَانَ - يَحْلِفُ مَا يَسْتَثْنِي - وَوَاللَّهِ إِنِّي لأَعْلَمُ أَىُّ لَيْلَةٍ هِيَ . هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا بِهَا رَسُولُ اللَّهِ ﷺ بِقِيَامِهَا هِيَ لَيْلَةُ صَبِيحَةِ سَبْعٍ وَعِشْرِينَ وَأَمَارَتُهَا أَنْ تَطْلُعَ الشَّمْسُ فِي صَبِيحَةِ يَوْمِهَا بَيْضَاءَ لاَ شُعَاعَ لَهَا .
উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
যে ব্যক্তি সারা বছর রাত জেগে সালাত আদায় করবে সে ক্বদরের রাত প্রাপ্ত হবে। এ কথা শুনে উবাই ইবনু ক্বা'ব (রাঃ) বললেনঃ যিনি ছাড়া আর কোন ইলাহ নেই সে মহান আল্লাহর কসম! নিশ্চিতভাবে লায়লাতুল ক্বদর রমজান মাসে। এ কথা বলতে তিনি কসম করলেন কিন্তু ইন-শা-আল্লাহ বললেন না (অর্থাৎ তিনি নিশ্চিতভাবেই বুঝলেন যে, রমজান মাসের মধ্যেই ‘লায়লাতুল ক্বদর’ আছে)।এরপর তিনি (রাঃ) আবার বললেনঃ আল্লাহর কসম! কোন্ রাতটি ক্বদ্রের রাত তাও আমি জানি। সেটি হল এ রাত, যে রাতে রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কে সালাত আদায় করতে আদেশ করেছেন। সাতাশ রমজান তারিখের সকালের পূর্বের রাতটিই সে রাত। আর ঐ রাতের আলামাত বা লক্ষণ হল-সে রাত শেষে সকালে সূর্য উদিত হবে তা উজ্জ্বল হবে কিন্তু সে সময় (উদয়ের সময়) তার কোন তীব্র আলোকরশ্মি থাকবে না (অর্থাৎ দিনের তুলনায় কিছুটা নিষ্প্রভ হবে)।
ই.ফা. ১৬৫৫, ই.সে. ১৬৬২
সহীহ মুসলিম হাদিস ১৬৭০-এর সারসংক্ষেপ
এই হাদিসে উবাই ইবনু কা‘ব রাঃ-এর দৃঢ় বক্তব্য এসেছে। তাঁকে বলা হয়েছিল, যে সারা বছর রাত জেগে সালাত আদায় করবে সে কদরের রাত পাবে। তিনি আল্লাহর কসম করে বলেন, লাইলাতুল কদর রমজান মাসে। এরপর তিনি বলেন, তিনি রাতটি জানেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সেটি সেই রাত, যে রাতে রসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁদের সালাত আদায় করতে বলেছেন। তিনি সাতাশ রমজানের রাতের কথা উল্লেখ করেন। আলামত হিসেবে বলেন, সে রাতের পর সকালে সূর্য উজ্জ্বল হবে, কিন্তু উদয়ের সময় তার তীব্র রশ্মি থাকবে না। এই হাদিসে কদরের রাত, সাতাশ রমজান, রাতের সালাত এবং আলামতের বিষয় স্পষ্টভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উবাই ইবনু কা‘ব রাঃ কদরের রাতকে রমজানের মধ্যে বলেছেন।
- তিনি সাতাশ রমজানের রাতের ব্যাপারে দৃঢ় বক্তব্য দিয়েছেন।
- কদরের রাতের পর সকালের সূর্যের একটি আলামত বর্ণিত হয়েছে।
- এই রাতের সাথে রাতের সালাতের বিশেষ সম্পর্ক আছে।
