৬/২৫. অধ্যায়ঃ
রমাযানে তারাবীহ সলাত আদায় করা প্রসঙ্গে উৎসাহ প্রদান করা
সহিহ মুসলিম : ১৬৭১
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৬৭১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ عَبْدَةَ بْنَ أَبِي لُبَابَةَ، يُحَدِّثُ عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ أُبَىٌّ فِي لَيْلَةِ الْقَدْرِ وَاللَّهِ إِنِّي لأَعْلَمُهَا وَأَكْثَرُ عِلْمِي هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقِيَامِهَا هِيَ لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ - وَإِنَّمَا شَكَّ شُعْبَةُ فِي هَذَا الْحَرْفِ - هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ وَحَدَّثَنِي بِهَا صَاحِبٌ لِي عَنْهُ .
উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি ‘লাইলাতুল কদর’ বা কদরের রাত সম্পর্কে বলেন: আল্লাহর কসম! আমি রাতটি সম্পর্কে জানি এবং এ ব্যাপারে আমি যা জানি তা হচ্ছে, যে রাতে রসূলুল্লাহ (ﷺ) আমাদের সালাত আদায় করতে আদেশ করেছেন সেটিই অর্থাৎ সাতাশ তারিখের রাতই কদরের রাত। হাদীসটির ঐ অংশ সম্পর্কে (যে রাতে রসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে সালাত আদায় করতে আদেশ করেছেন) শু‘বাহ সন্দেহ পোষণ করেছেন। বর্ণনাকারী শু‘বাহ বলেছেন: আমার এক বন্ধু (আবদা ইবনু আবু লুবাবা) তার থেকে আমার কাছে বর্ণনা করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৬৫৬, ইসলামীক সেন্টারঃ ১৬৬৩
