৭/৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৭৪৯ - উবাই ইবন কা’বের সম্মান
বিশিষ্ট ও দক্ষ লোকদেরকে কুরাআন তিলাওয়াত করে শোনানো মুস্তাহাব, তিলাওায়াতকারী শ্রোতার চেয়ে শ্রেষ্ঠ হলেও
উবাই ইবন কা’বের সম্মান ও কুরআনের মর্যাদা
সহীহ মুসলিম : ১৭৪৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৭৪৯
حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ لأُبَىٍّ " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ» . قَالَ آللَّهُ سَمَّانِي لَكَ قَالَ " اللَّهُ سَمَّاكَ لِي» . قَالَ فَجَعَلَ أُبَىٌّ يَبْكِي .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) উবাই ইবনু কা’বকে লক্ষ করে বললেনঃ মহান ও সর্বশক্তিমান আল্লাহ আমাকে তোমার সামনে কোরআন পড়ে শুনাতে আদেশ করেছেন। (এ কথা শুনে) উবাই ইবনু কা’ব বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা কি আপনার কাছে আমার নাম উল্লেখ করেছেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন- হ্যাঁ, আল্লাহ তাআলা আমার কাছে তোমার নাম উল্লেখ করেছেন। বর্ণনাকারী আনাস ইবনু মালিক বলেন, এ কথা শুনে উবাই ইবনুল কা’ব কাঁদতে শুরু করলেন।
ই.ফা.১৭৩৪, ই.সে.১৭৪১
সহীহ মুসলিম হাদিস ১৭৪৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে উবাই ইবনু কা‘ব (রাঃ)-এর বিশেষ সম্মানের কথা এসেছে। রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে বললেন, আল্লাহ তাঁকে আদেশ করেছেন যেন তিনি উবাইয়ের সামনে কুরআন পড়ে শোনান। উবাই (রাঃ) বিস্মিত হয়ে জানতে চাইলেন, আল্লাহ কি তাঁর নাম উল্লেখ করেছেন? নবী (صلى الله عليه وسلم) বললেন, হ্যাঁ। এই কথা শুনে উবাই ইবনু কা‘ব (রাঃ) কেঁদে ফেললেন। এখানে কুরআনের মর্যাদা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মান এবং সাহাবিদের অন্তরের কোমলতা প্রকাশ পায়। কুরআনের সাথে গভীর সম্পর্ক মানুষকে সম্মানিত করে—এই শিক্ষা হাদিসটির কেন্দ্রে আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক একজন মানুষকে সম্মানিত করে।
- আল্লাহর পক্ষ থেকে সম্মানের খবর সাহাবিদের হৃদয়কে নরম করত।
- নবী صلى الله عليه وسلم সাহাবিদের মর্যাদা জানাতেন ও তাদের মূল্য দিতেন।
- কুরআন শোনা ও শোনানো উভয়ই গুরুত্বপূর্ণ আমল।
